নব্বইয়ের ফ্যাশন ফিরিয়ে আনলেন এমা স্টোন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

নিউইয়র্কের রাস্তায় এমা স্টোনকে দেখে যেন মনে হচ্ছিল, সময় পেছনে ফিরে গেছে নব্বইয়ের দশকে। দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টের সেটে হাজির হয়ে তিনি পরেছিলেন সবুজ সিল্কের পোশাক। যা একসময় পরেছিলেন গুইনেথ প্যালট্রো তাঁর বিখ্যাত ছবি গ্রেট এক্সপেকটেশনসে।

স্টোনের এই পোশাকটি ছিল ডোনা ক্যারানের ১৯৯৬ সালের স্প্রিং/সামার কালেকশনের। সিল্কের সবুজ ব্লাউজ আর ফিটিং স্কার্ট, যা একেবারেই সাদামাটা, তবে বেশ মার্জিত। কোমরে কাপড়ের ফিতা দিয়ে বাঁধা ব্লাউজটি পুরো সাজে এনেছে একধরনের নরম আভিজাত্য। সঙ্গে ছিল ম্যানোলো ব্লানিকের হিল স্যান্ডেল ও ছোট অ্যাবার্ন রঙের চুল। যা লুকটিকে দিয়েছে একেবারে ক্লাসিক নব্বইয়ের ঘরানা।

গুইনেথ প্যালট্রো, যিনি এখন নিজের লাইফস্টাইল ব্র্যান্ড গুপ পরিচালনা করেন। আর গ্রেট এক্সপেকটেশনসে অভিনয় করেছিলেন এস্টেলা চরিত্রে। সিনেমাটিতে তাঁর পোশাকগুলো ছিল পুরোপুরি আধুনিক ধাঁচের। ভিক্টোরিয়ান আমলের ভারী পোশাক বাদ দিয়ে তিনি পরেছিলেন ডোনা ক্যারানের তৈরি ফরওয়ার্ড পোশাক। সবুজ সিল্কের টু-পিস সেটটি ছিল সেই সময়ের সবচেয়ে আলোচিত লুক।

২০২১ সালে ভোগের এক সাক্ষাৎকারে প্যালট্রো বলেছিলেন, ‘গ্রেট এক্সপেকটেশনসের সব পোশাকই প্রায় ডোনা ক্যারানের তৈরি ছিল। তখন তাঁর সবুজ রঙের একটা দারুণ কালেকশন চলছিল, যা চরিত্রটার সঙ্গে একদম মিলে গিয়েছিল। মজার ব্যাপার হলো, এই লুকটা তখন যেমন জনপ্রিয় ছিল, এখনো তেমনই রয়েছে।’

বহু বছর পেরিয়ে গেলেও সেই পোশাকের আবেদন কমেনি। এমা স্টোনের নতুন রূপে সেটি আবার আলোচনায়। তাঁর খুব সাধারণ সাজ যেন প্রমাণ করে, ফ্যাশন কখনো পুরোনো হয় না, সময়ের সঙ্গে আবার নতুন করে ফিরে আসে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর