আজকাল ফ্যাশন যেন প্রতিটি সোশ্যাল মিডিয়া স্ক্রিনে একসাথে হাজির হয়। আগে ফ্যাশন ট্রেন্ড ধীরে ধীরে পরিবর্তন হতো। কোনো লুক প্রথমে র্যানে দেখা যেত। তারপর ম্যাগাজিনে এবং সেলিব্রিটির স্টাইলে পৌঁছাত। শেষমেশ সাধারণ মানুষও সেই লুককে নিজের রূপে গ্রহণ করত। ধাপে ধাপে ফ্যাশন আইকনিক হয়ে উঠত।
কিন্তু এখন সব বদলে গেছে। রিলসের যুগে ফ্যাশন মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ছে। সামাজিক মাধ্যমগুলোতে এতো সব ট্রেন্ড একসাথে হাজির হয়ে, ফ্যাশনের সেই স্বকীয়তা হারিয়ে যাচ্ছে। যা একসময় স্থায়ী ও মনে রাখার মতো ছিল। এখন তা অল্প সময়ের মধ্যে বিলিন হয়ে যাচ্ছে।
আগে ফ্যাশন ট্রেন্ড ধীরে ধীরে আসতো। কোনো র্যানে দেখা লুক প্রথমে মিডিয়ায় প্রকাশ পেত। পরে সেলিব্রিটি সেটি পরতেন। ধীরে ধীরে পৌঁছাত সাধারণ মানুষের কাছে। এতে লুকের বিশেষত্ব ও আকর্ষণ দীর্ঘসময় ধরে টিকে থাকত।
আজ এইসব ধাপের কোনো অস্তিত্ব নেই। এখন নতুন কোনো লুক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটি, ডিজাইনার পেজ, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ দর্শকের ভিডিওতে তা প্রচুরবার দেখা যায়। এত দ্রুততার কারণে দর্শক কোনো লুকের রহস্য অনুভব করতে পারেন না।
ফ্যাশনের এই দ্রুত প্রকাশের ফলে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো, ফ্যাশনের স্বকীয়তা হারানো। যা আগে অনন্য ও আকর্ষণীয় ছিল। এখন তা সাধারণ ছবি হিসেবে দেখা হয়।
রিলস সংস্কৃতি পুরো বিষয়টিকেই বদলে দিয়েছে। আগে ফ্যাশনের ট্রেন্ড ধীরে ধীরে তৈরি হতো। এখন তা মুহূর্তের মধ্যে জন্ম নেয়। ভাইরাল হয়। আর তাই তো অল্প দিনের মধ্যে বিলিনও হয়ে যায়।
যেমন, নিউ ইয়র্ক ফ্যাশন উইক বা মিলান ফ্যাশন উইকের কোনো লুক শোতে প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গেই মিনিটের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শো শেষ হওয়ার আগেই লুকটি পোস্ট, বিশ্লেষণ ও স্টাইল করা হয়ে যায়। নতুন কোনো লুক আগেরটির জায়গা নেয়। এত দ্রুততার কারণে লুকটি তার দীর্ঘস্থায়ী প্রভাব রাখতে পারছে না।
এতে ফ্যাশনের মুল্য কেবল দেখার সময়েই সীমাবদ্ধ। দর্শক কৌতূহল অনুভব করার সুযোগ পায় না। যা একসময় সিজনের সেরা লুক হতে পারত, এখন তা হয়ে যায় অস্থায়ী ছবি।
আগে কোনো লুক আস্তে আস্তে জনপ্রিয়তা পেত। ধীরে ধীরে দর্শকরা সেটিকে আবিষ্কার করত। এখন একই পোশাক ঘণ্টার মধ্যে ডিজাইনার পেজ, ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট এবং দর্শকের ভিডিওতে হাজির হয়। দর্শক কোনো কৌতূহল বা আগ্রহ তৈরি করার সুযোগ পায় না।
আজকাল ডিজাইনাররা শুধু পোশাক তৈরি করছেন না। তারা এমন লুক তৈরি করছেন যা ক্যামেরায় সুন্দর দেখাবে। লুকের ঘূর্ণন, আলো, শেয়ারযোগ্যতা এসব গুরুত্বপূর্ণ। ডিজাইনাররা এখন কাপড়ের সঙ্গে সঙ্গে ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার জন্যও ভাবছেন।
কিছু ডিজাইনার এমন পোশাক তৈরি করেন যা ক্যামেরার সামনে দারুণ দেখাবে। কিন্তু বাস্তবে তার মূল নকশা হারিয়ে যায়। রিলসের যুগে দর্শক মাত্র কয়েক সেকেন্ডের জন্য লুকটি দেখেন। মাসের পর মাসের খেটে তৈরি করা লুক মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখে আসে। কারিগরি দক্ষতা, কাপড়ের মান বা সূক্ষ্ম ডিটেইল প্রায় অদৃশ্য হয়ে যায়।
এছাড়া মাইক্রো-ট্রেন্ডও এই সমস্যা বাড়াচ্ছে। কোনো নির্দিষ্ট রঙ, কাট বা স্টাইল দ্রুত ট্রেন্ড হয়। ফাস্ট ফ্যাশন এটি গ্রহণ করে দ্রুত তৈরি করে। অল্প দিনের মধ্যেই তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। তখনই তা অতিরিক্ত পরিচিত মনে হয়। ফ্যাশনের সৃজনশীলতা কমেনি। বরং ডিজাইনাররা আগের তুলনায় বেশি পরীক্ষা-নিরীক্ষা করছেন।
সমস্যা শুধু ফ্যাশন বেশি দেখা যায় না। সমস্যা হলো অনুভব কমে যায়। সবকিছু একসাথে প্রকাশ পেলে কোনো লুকই বিশেষ মনে হয় না। আগে ফ্যাশনের বিশেষ মুহূর্ত থাকত। যা ডিজাইনার, সিজন বা দশককে সংজ্ঞায়িত করত। এখন আলোচিত লুকগুলোও কয়েক দিনের বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারছে না।
একসময় যে পোশাকটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারত। এখন তা অল্প সময়ের জন্যই দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারে। বেশি প্রকাশের ফলে ফ্যাশন হারাচ্ছে, দীর্ঘস্থায়ী প্রভাব এবং দর্শকের মনে জায়গা করে নেওয়ার ক্ষমতা।
তবে ফ্যাশনের সৃজনশীলতা হারায়নি। ডিজাইনাররা এখন আগের তুলনায় বেশি নতুন ধারণা পরীক্ষা করছেন। তারা নতুন কাট, রঙ এবং স্টাইল নিয়ে কাজ করছেন। কিন্তু দ্রুত পরিবর্তনের এই যুগে হারিয়ে যেতে পারে সবচেয়ে সৃজনশীল লুকগুলোও।
রিলসের যুগে হারিয়ে যেতে বসেছে ফ্যাশনের মূল শক্তি, স্থায়ী প্রভাব। সেই সাথে ফিকে হয়ে যাচ্ছে পোশাক, ট্রেন্ড ওদর্শকের সংযোগ। যা আগে দর্শককে আকর্ষণ করত, এখন তা অল্প সময়ের জন্যই নজরে আসে। ফ্যাশন আজ দ্রুতগতির, দৃশ্যনির্ভর এবং সর্বত্র ছড়িয়ে পড়ছে। কিন্তু এই দ্রুততা তার স্বকীয়তা হারাচ্ছে।
আমরা দ্রুত সবকিছু দেখতে পাই, কিন্তু অনুভব করি কম। ফ্যাশনের আইকনিক মুহূর্তগুলো রক্ষা করতে হলে আমাদের ভাবনার পথও বদলাতে হবে। ফ্যাশনের স্বকীয়তা ফেরাতে কেবল নতুন পোশাক নয়, প্রয়োজন নতুন ভাবনার, নতুন পরিবেশ এবং নতুন দর্শকের সঙ্গে সংযোগের পথ।



