বাড়িতেই হবে পাঁচতারার পোস্ত চিকেন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম

বাড়িতে সহজ কোনো আইটেম রান্না করতে গেলে মাথায় আসে মাছ অথবা মুরগি। কিন্তু এই দুটি খাবারে অনেকেরই আসতে পারে অভক্তি। তাই তো ভিন্ন স্বাদ দিতে রান্না করতে পারেন পোস্ত চিকেন। পাঁচতারকা হোটেলের এই খাবারটির রেসিপি দিয়েছেন কালিনারি শেফ মমতাজ হোসেন এশা। ভাত বা পোলাওয়ের সঙ্গে দারুণ খেতে হবে এই খাবারটি।

পোস্ত চিকেন তৈরিতে যা যা লাগবে 
চিকেন ব্রেস্ট ২ পিস (১০০ গ্রাম করে), মিক্সড লেটুস ৫০ গ্রাম, অলিভ অয়েল প্রয়োজন মতো, রসুন কুচি ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ এবং মাস্টার্ড সস ১ চা-চামচ।

ম্যাশড পটেটোর জন্য লাগবে
মাঝারি মাপের সিদ্ধ আলু ৩টি, ক্রিম ১ টেবিল চামচ ও মাখন ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন পোস্ত সস
বেসিল বড় ১ আঁটি, পারমেসান চিজ ১/২ কাপ, আখরোট ১০০ গ্রাম, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো। সস বানাতে সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন।

যেভাবে তৈরি করবেন
প্রথমে চিকেন ব্রেস্ট ভাল করে ধুয়ে গোলমরিচ গুঁড়া, লবণ, রসুন কুচি এবং অলিভ অয়েল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করা ওভেনে চিকেন ব্রেস্ট গ্রিল করে নিন। চিকেন নরম হলে নামিয়ে রাখুন। এবার লেটুস ভাল করে ধুয়ে লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস এবং মাস্টার্ড সসের সঙ্গে মিশিয়ে নিন। সেদ্ধ আলু এবং মাখন এক সঙ্গে মেখে নিন। সার্ভিং প্লেটে ম্যাশড পটেটো সমান করে ছড়িয়ে দিন। এর উপর লেটুসের মিশ্রণ রাখুন। গ্রিল করা চিকেন ব্রেস্টের উপর রেখে উপর থেকে পোস্ত সস ঢেলে দিন। গরম গরম পরিবেশ করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
লোডিং...

এলাকার খবর