বিটরুট দিয়ে বানাতে পারেন ক্রিস্পি দোসা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

সুপার ফুড হিসেবে বিটরুট গোটা বিশ্বের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি সবজি যা কোনো না কোনো উপায়ে শরীরের উপকার করে। বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই এটি নানা ধরনের শারীরিক সমস্যা কমাতে ব্যবহৃত হয়ে আসছে। এই বিটরুট দিয়ে বানাতে পারেন মজার দোসা। রেসিপি দিয়েছেন শারমিন জাহান অন্তরা

উপকরণ: আতপ চাল ২ কাপ, বিউলির ডাল ১ কাপ, ছোলার ডাল ১ চা-চামচ, মেথি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সাদা তেল ৩ চা-চামচ, বিটরুট জুস ১/২ কাপ, মাখন ২ চা-চামচ, সেদ্ধ আলু ৪টি, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কারিপাতা কুচি সামান্য, কালো সরিষা ১/২ চা-চামচ, সরিষার তেল ২ চা-চামচ এবং সম্বর মশলা ২ চা-চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমে আতপ চাল, দুই রকম ডাল, মেথি ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সেটাকে আবারও পরিষ্কার পানিতে ধুয়ে নিন। পানি ঝরিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। ৭ থেকে ৮ ঘণ্টা ঢেকে রাখুন। তারপর লবণ, অল্প বিটরুট জুস, ২ চা-চামচ তেল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্ব যেন সঠিক থাকে। এবার প্যানে সরিষার তেল গরম করে তাতে সরিষার ফোড়ন দিন। সেদ্ধ আলু ম্যাশ করে তাতে একে একে লবণ, ধনেপাতা, কারিপাতা, কাঁচামরিচ কুচি, সম্বর মশলা দিয়ে পুর তৈরি করুন। এবার চুলায় একটা তাওয়া দিয়ে গরম করে তাতে অয়েল ব্রাশ করুন। তৈরি হওয়া ব্যাটার তাওয়াতে দিয়ে দোসার আকারে বানিয়ে নিন। সোনালি রং আসলে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ রাখুন যাতে দোসা আরও ক্রিস্পি হয়। এবার আলুর পুর দিয়ে ফোল্ড করে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
লোডিং...

এলাকার খবর