ম্যারা পিঠা কীভাবে বানাবেন, জেনে নিন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম

এই শীতে পিঠেপুলি না বানালে কি চলে? ম্যারা পিঠা এক ধরনের শীতকালীন পিঠা। এটি ময়দা বা চালের গুঁড়ো, নারকেল, লবণ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়ে থাকে। সিলেট, বৃহত্তর ময়মনসিংহ এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বেশ জনপ্রিয় এই পিঠা। রেসিপি দিয়েছেন মনিরা আক্তার

উপকরণ: চালের গুঁড়ো ২ কাপ, ময়দা ১/২ কাপ, লবণ সামান্য, খেজুরের গুড় ও নারকেল।

প্রস্তুত প্রণালী: চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণমতো পানিতে লবণ, খেজুরের গুড় আর নারকেল দেবেন। পানি ফুটে উঠলে দিয়ে দিন চালের গুঁড়ো আর ময়দা। এবার চুলার আঁচ কমিয়ে ভালোভাবে নেড়ে চালের গুঁড়ো আর ময়দা সেদ্ধ করে নিন। কারণ চালের গুঁড়া ভালো সেদ্ধ না হলে পিঠা ভালো হবে না। রুটি তৈরির জন্য যেভাবে আটা বা ময়দা সেদ্ধ করা হয়, সেভাবেই এই চালের গুঁড়া সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করে নেওয়া মিশ্রণ অন্য পাত্রে ঢেলে হাত দিয়ে ভালোভাবে মথে নরম খামির তৈরি করে নিন। এবার অল্প অল্প ডো নিয়ে পছন্দমতো আকৃতিতে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। পিঠা তৈরি করা হয়ে গেলে ভাপে দিতে হবে। এজন্য চুলায় পাতিল বসিয়ে তাতে পানি দিতে হবে। পাতিলের উপরে একটা স্টিলের চালনি বসিয়ে তার উপর পিঠাগুলো রেখে ঢেকে দিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট ভাপা দিলেই পিঠা তৈরি হয়ে যাবে।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত মিডফিল্ড। হামজা-শমিত বনাম মালয়েশিয়ার মিডফিল্ড।  বাংলাদেশ যদি মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, মালয়েশিয়ার আক্রমণের ধার অনেকটাই কমানো সম্ভব। দ্বিতীয়ত,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর