ইফতারে শরবত, রইল ৪ রেসিপি

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:১১ পিএম

ইফতারে শরবত যেন মাস্ট। কিন্তু প্রতিদিন একই শরবত খাবার কিছুটা এক ঘেয়েমি এনে দিতে পারে। তাই মজার কিছু শরবত বানাতে পারেন, যা আপনাকে করবে রিফ্রেশ। মজার শরবতের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান

তেঁতুলের গুড়গুড়ে শরবত

উপকরণ: পাকা তেঁতুল ৫০ গ্রাম, গুড় ৫০ গ্রাম, বিটলবণ ১/৪ টেবিল চামচ, চাট মশলা ১/২ চা-চামচ, জিরে গুঁড়ো ১/২ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ চা-চামচ, পানি পরিমাণমতো ও আইস কিউব ৬-৭টি।

ইফতারে খেতে পারেন তেঁতুল গুড়ের শরবত। ছবি: ফ্রিপিক

প্রণালী: একটি মগে তেঁতুল গুড় নিন। এতে ১/২ কাপ পানি মেশান। তারপর ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার তেঁতুল ও গুড়ের পানি ছেঁকে নিন। এতে পরিমাণমতো পানি, চাট মশলা, ভাজা জিরা গুড়া আর বিটলবণ দিন। ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শরবত। গ্লাসের মাথার দিকে কিছুটা চাট মশলা মাখিয়ে শরবত ঢেলে দিন। পুদিনা কুচি, বরফ কুচি ও লেবুর স্লাইস দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পেয়ারার শরবত

উপকরণ: পেয়ারা ১টা, লবণ সামান্য ও চাট মশলা সামান্য।

সহজেই বানাতে পারেন পেয়ারার শরবত। ছবি: ফ্রিপিক

প্রণালী: সব উপকরণ প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে স্মুদি তৈরি করে নিন। গ্লাসে ঢেলে ছড়িয়ে দিন সামান্য চাট মশলা। ভাল করে মিশিয়ে, ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

স্পাইসি ব্লু লেগুন

উপকরণ: মধু ২ টেবিল চামচ, কাঁচামরিচ (চেরা) ১টা, বিটলবণ সামান্য, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ১/২ কাপ, সোডা পানি ১/২ কাপ, আইস কিউব কয়েকটা এবং খাওয়ার নীল রং ১ ফোঁটা।

মজার স্বাদের স্পাইসি ব্লু লেগুন। ছবি: ফ্রিপিক

প্রণালী: একটা পাত্রে পরিমাণমতো পানি নিন। তাতে মধু, লেবুর রস, চিরে রাখা কাঁচামরিচ, বিটলবণ ও ফুড কালার মিশিয়ে নিন। মিশ্রণটি ভালভাবে ছেঁকে নিতে হবে। শেষে সার্ভিং গ্লাসে ঢেলে সোডা পানি ও আইস কিউব দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মহব্বত কা শরবত

উপকরণ: ঠান্ডা তরল দুধ সর সহ ৩ কাপ, হাফ তরমুজ, চিনি ১/৪ কাপ, রোজ সিরাপ ১/৩ কাপ, আইস কিউব ২ কাপ, গার্নিশিংয়ের জন্য লাল গোলাপের পাপড়ি।

বাড়িতে বানাতে পারেন দিল্লির জনপ্রিয় শরবত। ছবি: ফ্রিপিক

প্রণালী: একটা বাটিতে তরমুজ কিউব করে কেটে নিন। এবার এক কাপ তরমুজ কুচি নিয়ে দানাগুলো আলাদা করে নিন। বাকিটা ‍১/৪ কাপ চিনি দিয়ে ব্লেন্ডারে জুস বানিয়ে নিন। এরপর একটা বড় পাত্রে ৩ কাপ ঠান্ডা দুধ নিন। এবার ২ কাপ জুস নিয়ে পাত্রে ঢেলে দিন। এরপর রোজ সিরাপ দিয়ে সব কিছু একসঙ্গে নেড়ে নিন। টুকরো করে রাখা তরমুজ কুচির ১ কাপ ওই একই পাত্রে নিয়ে মিশিয়ে নিন। সব শেষে আইস কিউব আর গোলাপের পাপড়ি দিয়ে নেড়েচেড়ে নিন। গার্নিশিংয়ের জন্য তরমুজ কুচি আর গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মহব্বত কা শরবত।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর