ইফতারে শরবত, রইল ৪ রেসিপি

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:১১ পিএম

ইফতারে শরবত যেন মাস্ট। কিন্তু প্রতিদিন একই শরবত খাবার কিছুটা এক ঘেয়েমি এনে দিতে পারে। তাই মজার কিছু শরবত বানাতে পারেন, যা আপনাকে করবে রিফ্রেশ। মজার শরবতের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান।

তেঁতুলের গুড়গুড়ে শরবত

উপকরণ: পাকা তেঁতুল ৫০ গ্রাম, গুড় ৫০ গ্রাম, বিটলবণ ১/৪ টেবিল চামচ, চাট মশলা ১/২ চা-চামচ, জিরে গুঁড়ো ১/২ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ চা-চামচ, পানি পরিমাণমতো ও আইস কিউব ৬-৭টি।

ইফতারে খেতে পারেন তেঁতুল গুড়ের শরবত। ছবি: ফ্রিপিক

প্রণালী: একটি মগে তেঁতুল গুড় নিন। এতে ১/২ কাপ পানি মেশান। তারপর ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার তেঁতুল ও গুড়ের পানি ছেঁকে নিন। এতে পরিমাণমতো পানি, চাট মশলা, ভাজা জিরা গুড়া আর বিটলবণ দিন। ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শরবত। গ্লাসের মাথার দিকে কিছুটা চাট মশলা মাখিয়ে শরবত ঢেলে দিন। পুদিনা কুচি, বরফ কুচি ও লেবুর স্লাইস দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পেয়ারার শরবত

উপকরণ: পেয়ারা ১টা, লবণ সামান্য ও চাট মশলা সামান্য।

সহজেই বানাতে পারেন পেয়ারার শরবত। ছবি: ফ্রিপিক

প্রণালী: সব উপকরণ প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে স্মুদি তৈরি করে নিন। গ্লাসে ঢেলে ছড়িয়ে দিন সামান্য চাট মশলা। ভাল করে মিশিয়ে, ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

স্পাইসি ব্লু লেগুন

উপকরণ: মধু ২ টেবিল চামচ, কাঁচামরিচ (চেরা) ১টা, বিটলবণ সামান্য, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ১/২ কাপ, সোডা পানি ১/২ কাপ, আইস কিউব কয়েকটা এবং খাওয়ার নীল রং ১ ফোঁটা।

মজার স্বাদের স্পাইসি ব্লু লেগুন। ছবি: ফ্রিপিক

প্রণালী: একটা পাত্রে পরিমাণমতো পানি নিন। তাতে মধু, লেবুর রস, চিরে রাখা কাঁচামরিচ, বিটলবণ ও ফুড কালার মিশিয়ে নিন। মিশ্রণটি ভালভাবে ছেঁকে নিতে হবে। শেষে সার্ভিং গ্লাসে ঢেলে সোডা পানি ও আইস কিউব দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মহব্বত কা শরবত

উপকরণ: ঠান্ডা তরল দুধ সর সহ ৩ কাপ, হাফ তরমুজ, চিনি ১/৪ কাপ, রোজ সিরাপ ১/৩ কাপ, আইস কিউব ২ কাপ, গার্নিশিংয়ের জন্য লাল গোলাপের পাপড়ি।

বাড়িতে বানাতে পারেন দিল্লির জনপ্রিয় শরবত। ছবি: ফ্রিপিক

প্রণালী: একটা বাটিতে তরমুজ কিউব করে কেটে নিন। এবার এক কাপ তরমুজ কুচি নিয়ে দানাগুলো আলাদা করে নিন। বাকিটা ‍১/৪ কাপ চিনি দিয়ে ব্লেন্ডারে জুস বানিয়ে নিন। এরপর একটা বড় পাত্রে ৩ কাপ ঠান্ডা দুধ নিন। এবার ২ কাপ জুস নিয়ে পাত্রে ঢেলে দিন। এরপর রোজ সিরাপ দিয়ে সব কিছু একসঙ্গে নেড়ে নিন। টুকরো করে রাখা তরমুজ কুচির ১ কাপ ওই একই পাত্রে নিয়ে মিশিয়ে নিন। সব শেষে আইস কিউব আর গোলাপের পাপড়ি দিয়ে নেড়েচেড়ে নিন। গার্নিশিংয়ের জন্য তরমুজ কুচি আর গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মহব্বত কা শরবত।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। শুধু কেইনই নয়,...
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে অতিরিক্ত ৫ হাজার...
মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি...
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর