ডিমের সুস্বাদু ২ পদ, দেখে নিন রেসিপি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম

ডিমের খাদ্যগুণ সম্পর্কে সবরই কম-বেশি জানা। তাই এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সকালের ব্রেকফাস্ট হোক বা পুডিংদয়ের মতো ডেসার্ট, ডিমের উপস্থিতি সর্বত্র। এবার ডিম নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতেই পারেন। সেটি হোক কন্টিনেন্টাল বা চাইনিজ। হতে পারে স্ন্যাক্স বা মেন কোর্স। মজাদার ডিমের দুটি রেসিপি দিয়েছেন ফারহানা হাবিব নিপা

শাহি ডিম বরফি

উপকরণ: ডিম ৪টি, পেঁয়াজ কুচি ১টা, কাঁচা মরিচ কুচি ঝাল বুঝে, দারচিনি ২-৩টি, এলাচ ২-৩টি, লবঙ্গ ২-৩টি, বে লিফ ১টা, টমেটো পিউরি ৩ টেবিল চামচ, দই ৪ চা-চামচ, কাজুবাদাম বাটা ১ চা-চামচ, কিশমিশ বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, জিরে গুঁড়ো ১ চা-চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো ২ চা-চামচ, ঘি ও তেল পরিমাণমতো, জয়িত্রী-জায়ফল গুঁড়ো ২ চিমটি, লবণ ও চিনি স্বাদমতো।

প্রণালী: ডিম ভাল করে ফেটিয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন। এবার মাইক্রোওয়েভ বোল মাখন দিয়ে গ্রিজ করে নিতে হবে। তাতে ডিমের মিশ্রণ ঢেলে ৩ মিনিট মাইক্রোওয়েভে রাখুন। একটা প্যানে এলাচ, দারচিনি, লবঙ্গ, বে লিফ, আদা, রসুন, কাঁচা মরিচ বাটা ও জিরে গুঁড়ো মিশিয়ে নিন। তারপর এতে ফেটানো দই ঢেলে ভাল করে মিশিয়ে নিন। যখন দেখবেন তেল থেকে দই ছাড়তে শুরু করেছে, তখন জয়িত্রী, জায়ফল গুঁড়ো, কাজুবাদাম বাটা, কিশমিশ বাটা, শুকনো মরিচ গুঁড়ো, লবণ, চিনি দিন। তারপর ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণে অল্প পানি মেশান। এটা যখন ফুটতে শুরু করবে তখন ডিম দিয়ে বেক করে নিন। এবার বরফির আকারে কেটে গ্রেভিতে দিয়ে দিন। রান্না হয়ে গেলে উপরে ঘি ছড়িয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিন।

যেকোনো চাইনিজ আইটেমের সঙ্গে জুড়ে দিতে পারেন খাবারটি। ছবি: ফ্রিপিক

চিলি হানি এগ

উপকরণ: সেদ্ধ ডিম ৪টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন পরিমাণমতো, শুকনো মরিচ ২টি, রসুন কুচি ৩-৪ কোয়া, রেড চিলি সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, মধু ও লবণ স্বাদমতো।

প্রণালী: সিদ্ধ ডিম চার টুকরো করে কেটে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিন। কর্নপ্লাওয়ারের সঙ্গে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। তাতে ডিম ডুবিয়ে ডিপ ফ্রাই করে ভাজুন। প্যানে তেল গরম করে শুকনো মরিচ, রসুন কুচি, রেড চিলি সস, সয়া সস আর মধু দিয়ে ভাল করে কষে নিন। হয়ে গেলে তার মধ্যে ভাজা ডিম মেশান। স্প্রিং অনিয়ন এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ব্যস তৈরি চিলি হানি এগ।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর