সম্পূর্ণ নতুন স্বাদের বেগুনের ৩ রেসিপি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম

শুধু নামই বেগুন। কিন্তু এর গুণের কোনও কমতি নেই। ঠিক সে কারণেই ঝালে-ঝোলে-ভাজায় সর্বত্রই তার উপস্থিতি। চিরচেনা বেগুনকেই এবার পরিবেশন করা হল তিনটি সম্পূর্ণ নতুন স্বাদে। মজার স্বাদের বেগুনের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান

বাদামের স্বাদে বেগুনের মুসাল্লাম

উপকরণ: বেগুন ১টা, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ২টি (বাটা বা অল্প ব্লেন্ড করা), তেজপাতা ১টা, দারচিনি ১ ইঞ্চি, লবঙ্গ ২টি, ছোট এলাচ ২টি, কাজুবাদাম বাটা ৫০ গ্রাম, শুকনো মরিচ গুঁড়ো ১ চা-চামচ, দুধ ১১/২ কাপ, মাওয়া ১০ গ্রাম, কেওরার জল ১ চা-চামচ, হলুদের গুঁড়ো ১/২ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, মিঠা আতর ১ ফোঁটা, টকদই ১/২ কাপ, ঘি ও তেল পরিমাণমতো।

বাদামের স্বাদে বেশ মজার খাবারটি। ছবি: ফ্রিপিক

প্রণালী: বেগুন বোটাসহ লম্বালম্বিভাবে চারফালি করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে বেগুনগুলো ভেজে নিন। কড়াইতে কিছুটা ঘি গরম করে নিন। তেজপাতা ও গরমমশলা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদা-রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে কম আঁচে কষতে থাকুন। পেঁয়াজ লালচে হয়ে এলে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তাতে কাজু বাদাম বাটা ও শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। সব মশলার কাঁচা গন্ধ চলে গেলে ফেটানো টকদই দিন। স্বাদমতো লবণ ও চিনি দিন। দুধ ঢেলে নাড়াচাড়া করুন। মিশ্রণ ঘন হয়ে এলে কেওড়ার জল ও মিঠা আতর ছড়িয়ে হালকা নেড়ে নামিয়ে নিন। ভাজা বেগুন প্লেটে সাজিয়ে উপর থেকে এই গ্রেভি ঢেলে দিন। একটু ঠান্ডা হলে এলে উপরে মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন।

গোল বেগুনের বালুচরি স্বাদ

উপকরণ: গোল বেগুন ১টা, ধনেপাতা ২০০ গ্রাম, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ ২টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, তেল পরিমাণমতো, টমেটো ১টা (বাটা বা অল্প ব্লেন্ড করা), হলুদের গুঁড়ো ১ চা-চামচ, কাশ্মিরী লাল মরিচ গুঁড়ো ১ চা-চামচ, ফ্রেশক্রিম ২ টেবিল চামচ এবং কোরানো চিজ ২ টেবিল চামচ।

গরম ভাতের সঙ্গে দারুন খেতে বেগুনের এই আইটেমটি। ছবি: ফ্রিপিক

প্রণালী: ধনেপাতা ও কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। বেগুনের টুকরোগুলোতে অল্প লবণ ও হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে নিন। ওই তেলেই প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। টমেটো, কাশ্মিরী লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং চিনি মেশান। ২ মিনিট নাড়াচাড়া করুন। মশলার কাঁচাভাব চলে গেলে ধনেপাতা বাটা এবং অল্প চিনি দিয়ে ভাল করে ৫ মিনিট কষিয়ে নিন। খানিকটা ফ্রেশক্রিম মেশান। মিশ্রণ শুকনো হলে নামিয়ে নিন। ভাজা বেগুনের দু’পিঠে এই মিশ্রণ ভালভাবে মাখিয়ে সামান্য চিজ ছড়িয়ে আরও একবার ভাজুন। উপর থেকে কোরানো চিজ এবং ফ্রেশক্রিম ছড়িয়ে দিন। এবার মাইক্রোওয়েভ ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১-২ মিনিট বেক করে নিন। ব্যস তৈরি বেগুনের বালুচরি।

মিসো গ্রিলড এগপ্ল্যান্ট

উপকরণ: বেগুন ১টা, মিসোপেস্ট ৭-৮ টেবিল চামচ (এক ধরনের জাপানিজ মশলা, যেকোনো বড় সুপার মার্কেটে পাবেন), চিনি ৪-৫ টেবিল চামচ, মোজারেলা চিজ কোরানো ২ টেবিল চামচ, সাদাতিল ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ এবং অ্যালুমিনিয়াম ফয়েল ৩টি।

ইফতারে বেগুনির বদলে খেতে পারেন মিসো গ্রিলড এগপ্ল্যান্ট। ছবি: ফ্রিপিক

প্রণালী: বেগুন অর্ধেক করে কেটে উপরে ছুরি দিয়ে কাটা দাগ কেটে নিন। প্যানে অল্প তেল গরম করুন। বেগুনগুলো ধুয়ে লবণ মাখিয়ে প্যানে দিয়ে দিন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালভাবে প্যানের মুখ বন্ধ করে দিন। ৫ মিনিট পর ফয়েল খুলে বেগুনের টুকরোগুলো উলটে আবার ঢেকে দিন। বেগুনের দু’পিঠ নরম এবং লালচে করে ভাজা হলে নামিয়ে নিন। এবার আর একটি প্যানে খানিকটা মাখন গরম করুন। এতে মিসোপেস্ট, চিনি এবং অল্প পানি দিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করুন। ভাজা বেগুনের উপর এই মিশ্রণ রেখে উপর থেকে কোরানো মোজারেলা চিজ এবং অল্প সাদাতিল ছড়িয়ে নামিয়ে নিন। 

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
চলতি বছর এসএসসি পাস করা সোয়া দুই লাখেরও বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়াতেই নেই। কখনও কি ভেবে দেখেছেন, এসএসসি পাস করার পর প্রতি ৫ শিক্ষার্থীর মধ্যে ১ জন হঠাৎ কেন হারিয়ে যায়?...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর