ঈদের রেসিপি

১৫ মিনিটেই বানাতে পারেন মজার স্বাদের মুজ্, দেখুন রেসিপি

ডেজার্ট হিসেবে মুজের বেশ চাহিদা রয়েছে। বলা হয় হুইপড্ ক্রিম আবিষ্কারের পর সেটি দিয়েই নানা ধরনের ডেজার্ট তৈরি করতে গিয়ে এই মুজ্ তৈরির কৌশল আবিষ্কার হয়। চকোলেট, স্ট্রবেরি, ক্যারামেল, ভ্যানিলা, বিভিন্ন ধরনের মশলা ও ফ্লেবার দিয়ে তৈরি হয় মুজ্।

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম

ধারণা করা হয় ১৭৬৮ সাল থেকে ব্যবহার শুরু হয়েছিল হুইপড্ ক্রিমের। তারপর থেকে এই ক্রিম দিয়ে শুরু হয় নানা ডেজার্ট তৈরি। মুজ্ তেমনই একটি সুইট ডিশ। ১৯৫০ সাল নাগাদ আমেরিকাতেও বেশ জনপ্রিয় হয়েছিলো ফিস মুজ্। অবশ্য সেই মুজ্ ছিল অনেকটা সস্ বা মেয়োনিজের মতো।

বৈচিত্র্য যতই আসুক বা থাকুক না কেন সেরা চকোলেট মুজই। আপনার কাছেও ভালো লাগবে চকোলেট মুজ। নিজে চকোলেট মুজ্ তৈরির কৌশলটা শিখে নিতে পারেন। মজার কফি চকোলেট মুজের রেসিপি দিয়েছেন শবনম রহমান।

উপকরণ: ডার্ক চকোলেট ২০০ গ্রাম, কফি ১ চা চামচ, মাখন ২-৩ টেবিল চামচ, হুইপড্ ক্রিম ১ কাপ এবং গার্নিশিংয়ের জন্য ইচ্ছেমতো চেরি।

প্রণালী: প্রথমে চকোলেট গ্রেট করে নিতে হবে। তা না হলে ভেঙে গুঁড়া করেও নিতে পারেন। একটি পাতিলে পানি গরমে বসিয়ে তার উপরে স্ট্যান্ড বসান। আর তার উপর বাটিতে দিন চকোলেট গুঁড়া। এসময় ক্রমাগত চামচ দিয়ে নাড়তে থাকুন। চকোলেট পুরোপুরি গলিয়ে ফেলুন। তারপর তাতে মেশান কফি। আবার নাড়তে থাকুন।

অন্যদিকে ব্লেন্ডারে হুইপস্ ক্রিম ব্লেন্ড করে নিন। ফেনা উঠতে শুরু করলে তাতে খানিকটা গলানো চকোলেট মিশিয়ে আবার ব্লেন্ড করে নিন। এবার ছোটো কাঁচের গ্লাস বা কাপে ব্লেন্ড করা ক্রিম ঢেলে দিন। উপরে বাকি পড়ে থাক তরল চকোলেট ছড়িয়ে দিন। এভাবে মুজের গ্লাসটি আধ ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। উপরে চাইলে চকোলেটের টুকরা বা চেরি দিয়ে সাজিয়ে দিতে পারেন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সঙ্কট নিরসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)। দুই সপ্তাহব্যাপী এই...
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর