গরমে শরীর ঠান্ডা করবে ঘোল, রইল ৩ রেসিপি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পিএম

গরম থেকে আপাতত রেহাই পাবার কোন লক্ষণ নেই। আরও সপ্তাহখানেক চলতে পারে তাপপ্রবাহ। এমন তপ্ত দিনে ভরসা রাখতে পারেন ঘোলে। রোদ থেকে ঘরে ফিরে চুমুক দিতে পারেন ঠান্ডা এই পানীয়তে। দেখবেন নিমেষেই দূর হবে ক্লান্তি। আর স্বাদও অতুলনীয়। মজার ৩টি ঘোলের রেসিপি দিয়েছেন ইয়াসমিন নাহার শম্পা

গরমে দারুণ পানীয় হতে পারে এই ঘোল। ছবি: শম্পা

গন্ধরাজ ঘোল: একটি মিক্সারে পানি, দই, চিনি আর বিট লবণ নিন। তারপর ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটা গ্লাসে ঢেলে তাতে মেশান গন্ধরাজ লেবুর রস। আর উপরে দিয়ে দিন এই লেবুর কয়েকটি পাতা কুচি ও বরফ। তারপর পরিবেশন করুন।

পুদিনা পাতার এই ঘোল আপনাকে রিফ্রেশ করবে। ছবি: ফ্রিপিক

পুদিনা ঘোল: প্রথমে একটা ব্লেন্ডারে শুকনা কিছু জিরে ভেজ ব্লেন্ড করে নিন। তারপর একটা পাত্রে দই, লবণ আর পুদিনা পাতা দিন। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিমাণমতো পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে নিন। তাতে আগে করে রাখা জিরের গুড়া ও বরফ ভালো ভাবে মিশিয়ে নিন। কিছু পুদিনা পাতা উপরে দিয়ে পরিবেশন করুন।

শসা দিয়ে বানাতে পারেন এই পানীয়। ছবি: ফ্রিপিক

শসার ঘোল: প্রথমে শসার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে শসার কুচি, কাঁচা মরিচ, দই, লবণ, চিনি আর জিরের গুড়া নিয়ে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণে অল্প পরিমাণে পানি আর আইস কিউব দিয়ে ফের ব্লেন্ড করুন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন:

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর