যে ডেজার্টে বাড়বে না ওজন

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম

অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ে মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে। অনেকেই চিনি, মিষ্টি বা শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু মন কি এসব মানে! ডেজার্ট আইটেম দেখলেই তো খেতে ইচ্ছা করে।

তাদের জন্য আজ থাকছে এমন তিনটি রেসিপি যা খেলে পেটও ভরবে, আবার ওজন বাড়ার চিন্তাও করতে হবে না। সবচেয়ে বড় কথা, এই আইটেমগুলো তৈরির জন্য আপনাকে কোনো রান্নাই করতে হবে না।  

চিয়া পুডিং

চিয়া সিড, কাঠবাদাম কুচি, দুধ, মধু আর ভ্যানিলা এসেন্স (অপশনাল) একসঙ্গে মিশিয়ে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দিন। সকালে অনেকেরই ভারি নাস্তা খেতে ইচ্ছা করে না। তখন অনায়াসে চিয়া পুডিং খেতে পারবেন।

ছবি ফ্রিপিক থেকে সংগৃহীত

এখন আবার চলছে আমের ভরা মৌসুম। পাকা আম কিউব করে কেটে নিয়ে এই পুডিংয়ের ওপর ছড়িয়ে দিন। পাকা কলাও দিতে পারেন। আরও অধিক মিষ্টি স্বাদের জন্য যোগ করতে পারেন দুই থেকে তিনটি খেজুরের টুকরো।

প্রোটিন বার

একটি পাত্রে ওটস, মধু, ফ্ল্যাক্সসিড, চিয়া সিড, পাম্পকিন সিড (কুমড়া বীজ), সিসেমি সিড (তিল বীজ), কিসমিস ইত্যাদি দিয়ে ভালো করে মিশিয়ে কয়েক চামচ পিনাট বাটার দিন। পিনাট বাটার যেন ঘরের তাপমাত্রায় থাকে, না হলে ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিতে হবে।

ছবি ফ্রিপিক থেকে সংগৃহীত

সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি বেকিং ট্রেতে ঢেলে সমানভাবে ছড়িয়ে নিন। সেট হওয়া পর্যন্ত কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। শেষে পছন্দের আকৃতিতে টুকরো করে কেটে পরিবেশন করুন।

মিক্সড ফ্রুট চাট

আম, কলা, আপেল, ড্রাগন, পেঁপে, আঙ্গুর ইত্যাদি মৌসুমি ফল ছোট ছোট করে কেটে নিন। এবার ওই ফলের কুচির উপর টক দই, চাট মশলা ও সামান্য বিট লবণ ছিটিয়ে দিন। চাইলে সামান্য লেবুর রস ছড়িয়ে দিতে পারেন।

ছবি ফ্রিপিক থেকে সংগৃহীত

ভরদুপুরে বা খাওয়ার পর একটু মিষ্টি চেখে দেখার ইচ্ছে জাগলে খেয়ে নিয়ে পারেন এই ফলের চাট। ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন এই ফলের চাট, শর্করা বাড়ার ঝুঁকি নেই। 

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য শপথ নিচ্ছেন আজ। পরবর্তী কাজ হচ্ছে সরকার গঠনের জন্য জোটের সদস্যদের চূড়ান্ত করা। দায়িত্ব পেয়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেই কাজ এরই মধ্যে শুরু...
জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সঙ্কট নিরসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)। দুই সপ্তাহব্যাপী এই...
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর