বিকালের নাশতায় নুডলস দিয়ে ভিন্ন স্বাদের রোল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

ছোটবড় সবার পছন্দের একটি খাবার নুডলস। সবজি, মাংস বা ডিম দিয়ে তো সব সময়ই নুডলস খাওয়া হয়। ভিন্নতা আনতে এই নুডলস দিয়ে চাইলে সহজেই রোল বানিয়ে নিতে পারেন। বিকালের নাশতায় বা টিফিনে বাচ্চারা খেতে বেশ পছন্দ করবে এই রোল। রইল রেসিপি।      

উপকরণ: মুরগির কিমা আধা কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, আলু কুচি আধা কাপ, নুডলস আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচ কুচি ১টা, সয়াসস ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ (অপশনাল), ময়দা দেড় কাপ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল 

প্রণালী: নুডলস ও আলু সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও বাটা মশলা দিয়ে মুরগির মাংস ভেজে নিন। মাংস ভাজা ভাজা হয়ে আসলে নুডলস, সয়াসস, টেস্টিং সল্ট, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রাখুন। চুলা থেকে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। 

এবার ময়দার সাথে লবণ, পানি ও তেল মেখে ময়ান তৈরি করুন। পাতলা করে ছোট ছোট লেচি বেলে তাওয়ায় হালকা সেঁকে নিন। এরপর এর ভেতরে একপাশে পুর রেখে দুই দিকের মুখ বন্ধ করে পেঁচিয়ে নিন। ডুবো তেলে মচমচে করে ভেজে নিলেই নুডলসের রোল প্রস্তুত। সসের সাথে গরম গরম পরিবেশন করুন।   

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর