পাকা কলা দিয়ে বানাতে পারেন মজার কেক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পিএম

কলা কিনতে গেলে বেশিরভাগ সময়েই ডজন ধরেই কিনতে হয়। অনেক সময় তাই বাড়তি কলা নষ্ট হয়ে যায়। তবে এই পাকা কলা দিয়ে বানাতে পারেন মজার চকলেট কেক। রইল রেসিপি।

উপকরণ: পাকা কলার টুকরো ১ কাপ, পাকা কলার পেস্ট ১ কাপ, দুধ ৩০০ মিলি, ময়দা ২ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, কিশমিশ ৫০ গ্রাম, ড্রাই ফ্রুটস ১ টেবিল চামচ, কাজুবাদাম গুঁড়া ২ টেবিল চামচ এবং চকলেট সিরাপ ৪ টেবিল চামচ।

প্রণালী: পাত্রে দুধ নিয়ে ওভেনে গরম করে নিন। অর্ধেক কাপ গরম দুধে ময়দা এবং কাস্টার্ড পাউডার ভালো করে মেশান। মিশ্রণটি দুধে ঢেলে দিন। তাতে মেশান কাজুবাদাম গুঁড়া। তারপর মিনিট দুয়েক পর চিনি মেশান। আরো ৫ মিনিট পর মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

১০ মিনিট রেখে দিন মিশ্রণটি ঠান্ডা করার জন্য। এরপর কলার পেস্ট, ড্রাই ফ্রুটস, কিশমিশ এবং কলার টুকরোগুলো মিশ্রণটিতে যোগ করুন। এবার একটি কাচের পাত্রের ভিতরের অংশে মাখন মাখিয়ে নিন। তাতে দিন চকলেট সিরাপ। মিশ্রণটি ওই পাত্রে ঢেলে নিন। মিশ্রণের উপরের অংশে আরো কিছুটা চকলেট সিরাপ ছড়িয়ে ফ্রিজে রেখে পরিবেশন করুন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর