চিকেন ব্রেড রোল: সহজেই বানান সুস্বাদু ও মজাদার স্ন্যাকস

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

চায়ের সঙ্গে কিংবা যেকোনো পার্টির স্ন্যাকস হিসেবে বানাতে পারেন চিকেন ব্রেড রোল। ময়দা, চিজ এবং চিকেন ফিলিংয়ের মিশেলে তৈরি এই রোলটি যেমন সুস্বাদু, তেমনি সহজে বানানো যায়। আর এর টেস্টে আপনি পাবেন রেস্টুরেন্টের ফ্লেভার, যা হবে আপনার বাড়িতেই। আজকের রেসিপিতে শিখে নিন, কীভাবে এই মজাদার চিকেন ব্রেড রোল তৈরি করবেন।

যা যা লাগবে

গরম পানি ১ কাপ, চিকেন স্টক কিউব ১/২, তেল ১-২ টেবিল চামচ, সেদ্ধ চিকেন ২৫০ গ্রাম (কিউব করে কাটা), সেদ্ধ ভুট্টা ১/২ কাপ, গাজর কুচি ১/২ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ ১/২ স্বাদমতো, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, ব্ল্যাক পেপার ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, হট সস ১ ও ১/২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, ময়দা ১ ও ১/২ টেবিল চামচ, চেডার চিজ ১/৪ কাপ, মজারেলা চিজ ১/৪ কাপ, টমেটো কেচআপ ৩ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন ১/২ কাপ, ব্রেড স্লাইস (প্রয়োজনমতো), ময়দা স্লারি (১ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে), তেল ১ টেবিল চামচ, বাটার (গলানো) ৩ টেবিল চামচ এবং পার্সলে ১/২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী

প্রথমে গরম পানিতে চিকেন স্টক কিউব মিশিয়ে একপাশে রেখে দিন। 

একটি প্যানে তেল গরম করে চিকেন, ভুট্টা, গাজর মিশিয়ে ১-২ মিনিট ভেজে নিন। তারপর রসুন বাটা দিয়ে ভালোভাবে মেশান। স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার, সয়া সস ও হট সস দিন। সব কিছু মিশিয়ে প্যানের মাঝের অংশ থেকে চিকেনের মিশ্রণ সরিয়ে রাখুন। মাঝখানের ফাকা অংশে প্রথমে তেল, তারপর ময়দা দিয়ে নাড়ুন। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন।

এবার আগে থেকে প্রস্তুত করে রাখা চিকেন স্টক দিয়ে ১-২ মিনিট রান্না করুন। তারপর পানি শুকিয়ে এলে ঠাণ্ডা হতে দিন। এতে একে একে চিজ, টমেটো কেচআপ এবং স্প্রিং অনিয়ন মিশিয়ে ফিলিংটি তৈরি করুন। এখন চুলায় দেওয়ার দরকার নেই।

এবার ব্রেডের প্রান্ত কেটে বেলে নিন। এতে চিকেনের পুর দিয়ে দিন। তারপর রোল করুন এবং ময়দা স্লারি দিয়ে পাশ আটকে দিন। গ্রিল প্যানে হালকা তেল ব্রাশ করে রোলগুলো সোনালী করে গ্রিল করে নিন। এবার গলানো মাখনে পার্সলে মিশিয়ে রোলের ওপর ব্রাশ করে লাগিয়ে পরিবেশন করুন।

এই চিকেন ব্রেড রোল গরম গরম পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে...
জয়পুরহাটে এক কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ। 
লোডিং...

এলাকার খবর