কোকেট সমুচা উইথ ব্রেড যেভাবে বানাবেন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম

আমাদের দেশে নাশতা হিসেবে বেশ জনপ্রিয় সমুচা। এই আইটেমটি দোকান বা হোটেল থেকে বেশি কিনে খাওয়া হয়। কারণ সমুচার উপরের লেয়ারটা তৈরি বেশ ঝামেলার। এবার মজার একটি সমুচার রেসিপি দেওয়া হলো যেটি তৈরিও সহজ, খেতেও মজার। এটি ব্রেড এবং চিকেন অথবা সবজি দিয়ে তৈরি করা যায়। রইল সহজ ও সুস্বাদু স্ন্যাকস তৈরির রেসিপি।

উপকরণ: দই ৩/৪ কাপ, মেয়োনেজ ২ টেবিল চামচ, জালাপিনো ২ টেবিল চামচ, রেড চিলি ক্রাশড ১ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১/৪ চা-চামচ এবং পিকেলড ওয়াটার ১ টেবিল চামচ।

চিকেন ফিলিংয়ের জন্য লাগবে হাড় ছাড়া মুরগি ৩০০ গ্রাম, পানি ৩/৪ কাপ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, মিষ্টি ভুট্টা সেদ্ধ ১/২ কাপ, জালাপিনো ৩-৪ টেবিল চামচ, মেয়োনেজ ১/২ কাপ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, হট সস ২ টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১/৪ চা-চামচ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, গার্লিক পাউডার ১ চা-চামচ, অনিয়ন পাউডার ১ চা-চামচ, হোয়াইট পেপার ১/২ চা-চামচ ও রেড চিলি ক্রাশড ১/৪ চা-চামচ।

চিকেনের এই সমুচা শিশুদের টিফিনেও দিতে পারেন। ছবি: ইনডিপেনডেন্ট

ব্রেড স্লাইস, ময়দা ও ডিমের জন্য লাগবে স্লাইস করা ব্রেড, ময়দা দেড় টেবিল চামচ, পানি ৩ টেবিল চামচ, ডিম ৪-৫টি এবং ব্রেড ক্রাম্ব দেড় কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে দই জালাপিনো ডিপ প্রস্তুত করতে হবে। তার জন্য একটি হ্যান্ড ব্লেন্ডারে দই, মেয়োনেজ, জালাপিনো, লাল মরিচ, পিঙ্ক সল্ট এবং পিকেলড ওয়াটার একত্রে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এই মেয়োনেজ সসটি প্রস্তুত হয়ে গেলে, একপাশে রাখুন।

তারপর চিকেন ফিলিং প্রস্তুত করুন। একটি প্যানে মুরগির মাংস, পানি, পিঙ্ক সল্ট, ব্ল্যাক পেপার এবং সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটতে দিন। তারপর ঢেকে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত চুলায় রাখুন।

রান্না হয়ে গেলে মুরগির মাংসগুলো চীড়ে নিন একটি বাটিতে। এরপর এতে ভুট্টা, জালাপিনো, মেয়োনেজ, টমেটো কেচাপ, হট সস, পিঙ্ক সল্ট, পাপরিকা পাউডার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, সাদা মরিচ গুঁড়া এবং লাল মরিচ ক্রাশড মেশান। ভালোভাবে মিশিয়ে একপাশে রাখুন।

এবার সমুচা তৈরির পালা। একটি কাটিং বোর্ডে ব্রেড স্লাইস রাখুন এবং এর কোণগুলো কেটে ফেলুন। সেগুলো পরবর্তীতে ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য ব্যবহার করুন। ব্রেড স্লাইস নিয়ে রোলিং পিন দিয়ে পাটিয়ে পাতলা করে নিন। এবার স্লাইসটি ডায়াগোনালি দুই ভাগে কেটে নিন। তারপর দুই পার্টে আলাদা আলাদা ১ টেবিল চামচ চিকেন মিশ্রণ দিয়ে দিন।

একটি বাটিতে ময়দা এবং পানি একসাথে মিশিয়ে স্লারি তৈরি করুন। এই স্লারি দিয়ে কোণগুলো লাগিয়ে ভালোভাবে সিল করে দিন। এখন একটি বাটিতে ডিম ফেটিয়ে রাখুন এবং অন্য একটি বাটিতে ব্রেড ক্রাম্ব রাখুন। প্রথমে সমুচাগুলো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করুন। এইভাবে ২২-২৫টি সমুচা প্রস্তুত করুন।

এই সমুচাগুলো এক মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আপনি চাইলে এয়ার ফ্রাইয়ার বা তেলে ভেজে নিতে পারেন। এয়ার ফ্রাইয়ারে করতে চাইলে ভেতরে সমুচাগুলো রেখে ১৭০ সেলসিয়াস তাপমাত্রায় ৬-৭ মিনিট এয়ার ফ্রাই করুন। অথবা কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে সমুচাগুলো সোনালী বাদামী করে ভেজে নিন। ব্যস তৈরি কোকেট সমুচা উইথ ব্রেড।

এই সমুচা টমেটো কেচাপ এবং দই মেয়োনেজ সসের সঙ্গে পরিবেশন করতে পারেন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে...
জয়পুরহাটে এক কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ। 
লোডিং...

এলাকার খবর