কিমা নয়, এবার বানান সবজির কোফতা, রইল রেসিপি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

রান্নাঘরে থাকছে আজ একটু আলাদা স্বাদ। মাংস ছাড়াও যে কোফতা হতে পারে, তারই প্রমাণ এই মিক্স ভেজিটেবল কোফতা। আলু, গাজর, ক্যাপসিকামের সংমিশ্রণে তৈরি হবে মজার কোফতা। আর তার সঙ্গেই টক-মিষ্টি-মসলাদার এক গ্রেভি—খেতে যতটা সুস্বাদু, রান্নাতেও ততটাই সহজ। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই নিরামিষ অথচ রাজকীয় স্বাদের ডিশ।

যা যা লাগবে

কোফতার জন্য লাগবে আলু (সিদ্ধ ও খোসা ছাড়া) ১/২ কেজি, গাজর (কুচি করা) ১/৪ কাপ, ক্যাপসিকাম (কুচি) ২ টেবিল চামচ, কাঁচা মরিচ (কুচি) ১ টেবিল চামচ, ধনে পাতা ১-২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ, চাট মসলা ১/২ চা-চামচ, আদা-রসুন কুচি ১/২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ১/৪ কাপ, ময়দা ১/২ কাপ লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।

গ্রেভির জন্য লাগবে পেঁয়াজ (স্লাইস করে কাটা) ১টি বড়, আদা ১ ইঞ্চি টুকরো, রসুন ৪-৫ কোয়া, কাজু ৮-১০টি, দই ১ কাপ, জিরা ১ চা-চামচ, লবঙ্গ ৩-৪টি, এলাচ ২টি, দারচিনি ১ টুকরো, টমেটো পিউরি ১/২ কাপ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ, লবণ স্বাদমতো, পানি ১ কাপ এবং সাজানোর জন্য ধনে পাতা।

যেভাবে তৈরি করবেন

প্রথমে সেদ্ধ আলু ভালো করে চটকে নিন। এবার এতে দিন গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, ধনে পাতা ও সব গুঁড়ো মসলা। এগুলো একসাথে মেখে নিন। তারপর দিন আদা-রসুন কুচি, ব্রেডক্রাম্ব ও ময়দা। ভালোভাবে মেখে নিন যেন হাতে লেগে না থাকে। হাতে অল্প তেল মেখে সমান আকারে বল বানান। গরম তেলে কোফতাগুলো মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।
গ্রেভি তৈরির জন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। এরপর দিন আদা, রসুন, কাজু – একসঙ্গে ১ মিনিট ভেজে তুলে নিন। একটি ব্লেন্ডারে এগুলো দিয়ে, দই মিশিয়ে পেস্ট তৈরি করে রাখুন।

অন্য প্যানে দিন জিরা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। একটু ভেজে নিন। টমেটো পিউরি দিয়ে ২ মিনিট নাড়ুন। এরপর দই-পেঁয়াজের পেস্ট মিশিয়ে দিন। এবার গরম মসলা, ধনে গুঁড়ো, লাল মরিচ, হলুদ ও লবণ দিয়ে ৪-৫ মিনিট কষান। পানি দিয়ে ঢেকে দিন, ৮-১০ মিনিট অল্প আঁচে রান্না করুন।

শেষে আঁচ বাড়িয়ে একটু তেল আলাদা হওয়া পর্যন্ত রান্না করুন। একটি পরিবেশন পাত্রে কোফতাগুলো সাজান। উপরে গ্রেভি ঢেলে দিন। সাজিয়ে পরিবেশন করুন ধনে পাতার ছিটা দিয়ে।

টিপস

  • চাইলে কোফতার মধ্যে মটরশুঁটি কুচিও মেশাতে পারেন।
  • কোফতা ফ্রাই করার সময় আঁচ কম রাখলে বাইরে পুড়ে যাবে না।
  • মটর পোলাও বা তন্দুরি পরোটার সঙ্গে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হবে।
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর