রেস্টুরেন্টের স্বাদ এবার ঘরেই, চিকেন ফ্রাইড রাইস বানান সহজে

আপডেট : ০৬ মে ২০২৫, ০২:৩০ পিএম

ফ্রাইড রাইস মানেই যেন রেস্টুরেন্টের খাবার। এখন যদি ঘরেই বানানো যায় চিকেন ফ্রাইড রাইস, তাহলে তো কথাই নেই! রেস্টুরেন্টে গিয়ে অর্ডার না দিয়ে এবার ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস। রান্নাটা বেশ সহজ, উপকরণও খুব সাধারণ। চলুন দেখে নেওয়া যাক।

কী কী লাগবে?

চিকেন বেস্ট পিস ২৫০ গ্রাম (পাতলা স্ট্রিপ করে কাটা), ডিম ৩টা (ফেটানো), রান্নার তেল প্রয়োজনমতো, রসুন কুচি ১ টেবিল চামচ, গাজর ১/২ কাপ (লম্বা করে কাটা), শিমলা মরিচ ১/২ কাপ, বাঁধাকপি ৩/৪ কাপ, চিনি ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, সেদ্ধ বাসমতি চাল ১/২ কেজি (ভিজিয়ে, লবণ দিয়ে সেদ্ধ করা), চিকেন পাউডার ১ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, সাদা মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, সয়া সস ১ ও ১/২ টেবিল চামচ এবং পেঁয়াজপাতা ১/২ কাপ (আরও কিছু গার্নিশের জন্য)।

রান্নার ধাপগুলো

প্রথমে চিকেন বেস্ট পিস পাতলা স্ট্রিপ করে কেটে রাখুন। এবার একটি বড় ওকে বা কড়াইয়ে অল্প তেল গরম করে ফেটানো ডিম দিয়ে দিন। ডিম নরম নরম করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে আরেকবার তেল দিন। রসুন কুচি দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এবার চিকেন দিয়ে দিন। নাড়তে নাড়তে ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না চিকেন সাদা হয়ে যায়।

এবার গাজর আর শিমলা মরিচ দিয়ে এক মিনিট নেড়ে দিন। এরপর বাঁধাকপি দিন। চিনি ও লবণ ছিটিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার সেদ্ধ করা চাল দিয়ে দিন। হালকাভাবে উল্টেপাল্টে নেড়ে দিন যাতে চাল না ভেঙে যায়। এর মধ্যে চিকেন পাউডার, গোল মরিচ, সাদা মরিচ, ভিনেগার আর সয়া সস দিয়ে দিন। সব ভালোভাবে মিশে গেলে আগে ভাজা ডিম আর হরা পেঁয়াজপাতা দিয়ে দিন।

শেষে আরও কিছু পেঁয়াজপাতা ছিটিয়ে পরিবেশন করুন। পাতে তুলে নিলেই হবে না, একটু ঘ্রাণ নিলেও বুঝবেন, এ যেন ঠিক রেস্টুরেন্টের স্বাদ। ঘরে বানিয়ে ফেলুন এই সহজ রেসিপি।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে...
জয়পুরহাটে এক কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ। 
লোডিং...

এলাকার খবর