ঘরেই বানান পুষ্টিকর মাংস মুগ ডাল, দেখে নিন রেসিপি

আপডেট : ০২ মে ২০২৫, ০২:২৯ পিএম

প্রোটিনে ভরপুর মুগ ডাল আর নরম গরুর মাংস। খাবারটি স্বাদে যেমন অনন্য, পুষ্টিতেও তেমনি সমৃদ্ধ। রুটি, পরোটা বা সাদাভাতের সঙ্গে খেতে পারেন এই স্বাস্থ্যকর খাবারটি। চলুন জেনে নিই কীভাবে বানাবেন ‘মাংস মুগ ডাল’। রইল রেসিপি।

যা যা লাগবে

ডালের জন্য লাববে মুগ ডাল ২ কাপ, ছোট দানার চাল ১/৪ কাপ (১ ঘণ্টা ভিজিয়ে রাখা), পানি ১ লিটার (প্রয়োজনে বাড়ানো যাবে), পিঙ্ক সল্ট দেড় চা-চামচ (স্বাদমতো), হলুদের গুঁড়া ১/২ চা-চামচ এবং গরম পানি ১-২ কাপ।

মসলা পেস্টের জন্য কাঁচা মরিচ ৮-১০টি, রসুন ৫-৬ কোয়া, জিরা ১/২ চা-চামচ, পুদিনা পাতা ১ মুঠো, ধনেপাতা ১ মুঠো এবং পানি ১/৪ কাপ।

মাংসের জন্য গরুর মিক্স মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ ২টি (পাতলা করে কাটা), আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, পিঙ্ক সল্ট ১ চা-চামচ (স্বাদমতো), গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, তেল ১/২ কাপ এবং পানি ২ কাপ (প্রয়োজনে বাড়ানো যাবে)।

সাজানোর জন্য লাগবে আদা (পাতলা ও চিকন করে কাটা) এবং ধনেপাতা কুচি।

যেভাবে রান্না করবেন

একটি শুকনা প্যানে মুগ ডাল হালকা আঁচে ৫-৬ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন। তাতে চাল ও পানি দিয়ে ফুটিয়ে ওপরে আসা ময়লা তুলে ফেলুন। লবণ ও হলুদ মিশিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন ১ ঘণ্টা ৩০ মিনিট। ডাল-চাল নরম হলে চটকে নিন এবং প্রয়োজনে গরম পানি মিশিয়ে ঘনত্ব ঠিক করুন। এটি আলাদা করে রেখে দিন।

এবার একটি ব্লেন্ডারে কাঁচা মরিচ, রসুন, জিরা, পুদিনা, ধনেপাতা ও পানি দিয়ে পেস্ট বানিয়ে রাখুন। অন্য একটি প্যানে তেল গরম করে তাতে দারুচিনি ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। গরুর মাংস, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ ও গরম মসলা মিশিয়ে ভালোভাবে কষান। সবুজ মসলা পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে ১.৫ ঘণ্টা রান্না করুন যতক্ষণ না মাংস নরম হয়।

রান্না শেষে দারুচিনি ও তেজপাতা বের করে ফেলুন। এবার রান্না করা মাংস ডালের মধ্যে ঢেলে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট নাড়ুন যেন সবকিছু ভালোভাবে মিশে যায়। ওপর থেকে আদা ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে...
জয়পুরহাটে এক কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ। 
লোডিং...

এলাকার খবর