ঘরেই বানাতে পারেন মজার কুলফি, রইল রেসিপি

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:০০ পিএম

গরমের দিনে ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবলেই চোখে ভাসে পুরোনো দিনের কুলফির কথা। মাটির হাঁড়ির ভেতর বরফে রাখা ঘন দুধের কুলফি, ওপরে পেস্তা ছড়ানো। দোকান বা রাস্তার স্টল না খুঁজেও আপনি চাইলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন সেই পুরোনো স্বাদের কুলফি। রেসিপি দিয়েছেন মৌসুমী জামান

খুব সহজেই বানাতে পারেন এই কুলফি। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

  • মাখন ১ চা-চামচ
  • চিনি ১ কাপ
  • ফুলক্রিম দুধ ১.৫ লিটার
  • বাদাম ও পেস্তা কুচি ৪ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া ১ চা-চামচ
  • কেওড়া জল কয়েক ফোঁটা

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় কড়াইয়ে মাখন গলিয়ে নিন। অল্প আঁচে চিনি ছড়িয়ে দিন ও ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না তা ক্যারামেল রঙ ধারণ করে। সময় লাগবে প্রায় ৬ থেকে ৮ মিনিট।

পরিবেশনের আগে পেস্ত কুচি ছড়িয়ে দেন। ছবি: ইনডিপেনডেন্ট

চিনি গলে বাদামি হলে তাতে দুধ ঢেলে দিন। মাঝারি আঁচে নাড়তে নাড়তে ৬-৮ মিনিট জ্বাল দিন। এরপর এতে বাদাম ও পেস্তা কুচি এবং এলাচ গুঁড়া মিশিয়ে দিন। আবারও ১৮-২০ মিনিট জ্বাল দিন, যতক্ষণ না দুধের পরিমাণ কমে এসে প্রায় ১ লিটার হয়।

চুলা বন্ধ করে ১০ মিনিট রেখে ঠান্ডা করুন। এবার তাতে কেওড়া পানি আর গুঁড়া খোয়া মিশিয়ে নিন। পুরো মিশ্রণটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।

এরপর কুলফির ছাঁচে ঢেলে ঢাকনা লাগিয়ে ফ্রিজারে রেখে দিন অন্তত ১০ ঘণ্টা বা পুরো রাত। খেতে দেওয়ার আগে ওপরে পেস্তা কুচি ছিটিয়ে দিন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর