ম্যাংগো টুইস্টে ভাইরাল ‘লেজি ক্যাট’ ডেজার্ট, দেখে নিন রেসিপি

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:৫৬ পিএম

গরমে ঠান্ডা মিষ্টি খাবার মানেই যেন একটু বাড়তি শান্তি। তার ওপর যদি থাকে পাকা আমের ঘ্রাণ আর ক্রিমের মোলায়েম পরশ, তাহলে তো কথাই নেই! এমনই এক ভাইরাল ডেজার্ট হলো ‘লেজি ক্যাট ডিজার্ট উইথ ম্যাংগো টুইস্ট’। সহজ উপকরণ, অল্প সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপি। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন এই দারুণ রেসিপি।

যা যা লাগবে

ম্যাংগো ও ক্রিম লেয়ার তৈরির জন্য লাগবে পাকা আম (কিউব করে কাটা) ৩ কাপ, আইস কিউব পরিমাণমতো, ঠান্ডা হেভি ক্রিম ১ কাপ, চিনি (পাউডার) ৩ টেবিল চামচ এবং ক্রিম চিজ ১৫০ গ্রাম। নারকেল গ্যনাশের জন্য লাগবে গ্রেট করা হোয়াইট চকোলেট ৭০ গ্রাম, হেভি ক্রিম ১০০ মিলি, নারকেল দুধের গুঁড়া ৪ টেবিল চামচ, নারকেল এসেন্স কয়েক ফোঁটা এবং মাখন (আনসলটেড) ২ টেবিল চামচ।

সিরিয়াল লেয়ারের জন্য লাগবে গ্রেট করা হোয়াইট চকোলেট ৫০ গ্রাম, হানি পপস সিরিয়াল ৭০ গ্রাম এবং কোরানো শুকনো নারকেল ৪ টেবিল চামচ। আর অ্যাসেম্বলিংয়ের জন্য লাগবে পাউন্ড কেক স্লাইস (প্রয়োজনমতো), হালকা মিষ্টি দুধ বা সিরাপ, আম কিউব, ম্যাংগো পিউরি এবং পুদিনা পাতা।

যেভাবে বানাবেন

প্রথমে ম্যাংগো ও ক্রিম লেয়ার তৈরির পালা। তার জন্য ব্লেন্ডারে আম দিয়ে পিউরি তৈরি করুন। একটি বড় বাটিতে বরফ দিন। তার ওপর আরেকটি বাটি বসিয়ে তাতে ঠান্ডা হেভি ক্রিম ও চিনি দিয়ে বিট করুন। প্রথমে কম স্পিডে ৩০ সেকেন্ড, এরপর হাই স্পিডে বিট করে স্টিফ পিক তৈরি করুন। অন্য একটি বাটিতে ক্রিম চিজ ও আমের পিউরি ভালোভাবে মেশান। এরপর এতে হুইপড ক্রিম মিশিয়ে ফোল্ড করুন।

নারকেল গ্যনাশের জন্য হোয়াইট চকোলেট, হেভি ক্রিম, নারকেল দুধের গুঁড়া ও নারকেল এসেন্স একসঙ্গে মিশিয়ে মাইক্রোওয়েভে ৯০ সেকেন্ড (৩০ সেকেন্ড পরপর নাড়তে হবে)। মসৃণ হলে এতে মাখন দিয়ে ভালোভাবে মেশান। প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে ঠান্ডা করুন। এরপর বের করে ২ মিনিট বিট করুন।

সিরিয়াল লেয়ারের জন্য হোয়াইট চকোলেট গলিয়ে তাতে সিরিয়াল মিশিয়ে নিন। কোরানো নারকেল যোগ করে ঢেকে ঝাঁকিয়ে নিন।

একটি সুন্দর সার্ভিং ডিশে পাউন্ড কেক স্লাইস বিছিয়ে দিন। তার ওপর হালকা মিষ্টি দুধ বা সিরাপ ছড়িয়ে দিন। এরপর একে একে ম্যাংগো ও ক্রিম লেয়ার, নারকেল গ্যনাশ এবং সিরিয়াল লেয়ার দিন। উপর দিয়ে আম কিউব, ম্যাংগো পিউরি আর পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা করে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর