ছোট জায়গায় জিনিস গোছানোর ৬টি সহজ উপায়

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

আপনার ঘর ছোট ও অগোছালো মনে হচ্ছে? একটু বুদ্ধি খাটালেই অপ্রয়োজনীয় জিনিস এদিক-ওদিক না রেখে গুছিয়ে রাখা সম্ভব। এখানে ৬টি সহজ উপায় দেওয়া হলো। যা আপনার বাসার ছোট জায়গাগুলোকে কাজে লাগাতে সাহায্য করবে।

ফ্রিজের পাশে ম্যাগনেটিক র‍্যাক লাগান
ছোট রান্নাঘরের জন্য এটি দুর্দান্ত সমাধান হতে পারে। ফ্রিজের পাশে লাগাতে পারেন ম্যাগনেটিক র‌্যাক। এই র‍্যাকে মশলা, ওভেন গ্লাভস, টিস্যু রোল এবং অন্যান্য দরকারি জিনিস রাখা যায়। আপনার কাউন্টারটপে অগোছালো জিনিস থাকবে না।

বেডসাইড অর্গানাইজার ব্যবহার করুন
যদি বিছানার পাশে আলাদা টেবিল রাখার জায়গা না থাকে, তাহলে ফেল্টের তৈরি বেডসাইড অর্গানাইজার ব্যবহার করুন। এটিতে ল্যাপটপ, নোটবুক, ফোন ও বই সহজেই রাখা যায়। শুধু এটি ম্যাট্রেস ও বেডফ্রেমের মাঝে আটকে দিলেই হবে।

দরজার ভেতরের অংশ কাজে লাগান
দরজার ভেতরে বাক্স-সদৃশ ঝুলন্ত র‍্যাক লাগিয়ে অতিরিক্ত জায়গা তৈরি করুন। এতে ক্লিনিং সাপ্লাই, অতিরিক্ত সাবান ও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা যায়। এছাড়া, স্বচ্ছ স্টোরেজ বাক্স ব্যবহার করলে ভেতরের জিনিস সহজেই দেখা যায়। আর তাতে লেবেল লাগিয়ে দিলে খুঁজে পাওয়া আরও সহজ হবে।

গোপন স্টোরেজ আসবাব ব্যবহার করুন
একটি স্টোরেজ ওটোমান বা বসার ছোট টুল ব্যবহার করতে পারেন। যা ভেতরে স্টোরেজ হিসেবে কাজ করবে। এতে অপ্রয়োজনীয় জিনিস লুকিয়ে রাখা যায়। আবার বসার ব্যবস্থাও হয়।

দেয়ালে পেগবোর্ড লাগান
রান্নাঘরে ফাঁকা দেয়ালে লাগাতে পারেন মেটাল পেগবোর্ড। এখানে খুব সহজে ঝুলিয়ে রাখতে পারেন হাঁড়ি, পাতিল ও রান্নার উপকরণ। এটি শুধু জায়গা বাঁচায় না, রান্নার সময় প্রয়োজনীয় জিনিস হাতের কাছেও থাকে।

গোপন স্টোরেজ বই ব্যবহার করুন
বাইরে থেকে দেখতে সাধারণ পুরনো বইয়ের মতো লাগলেও, ভেতরে এটি ক্যাশ, গয়না বা গোপন নোট রাখার জন্য ছোট বাক্স হিসেবে কাজ করে। এটি কফি টেবিলে বা বুকশেলফে রাখলে কোনোভাবেই বোঝা যাবে না যে, এটি আসলে একটি স্টোরেজ বাক্স।

এই সহজ উপায়গুলো ব্যবহার করে ছোট জায়গাকেও কার্যকরী স্টোরেজ বানিয়ে ফেলুন।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর