সব কিছুতে হ্যাঁ নয়, না বলাও শিখতে হবে

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:০০ পিএম

আমরা অনেকেই আছি, যারা কারও অনুরোধে ‘না’ বলতে পারি না। চেনা হোক বা অচেনা, কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। ভাবি, না বললে যদি মন খারাপ করে! অথচ নিজের ইচ্ছেটা কোথায় যেন হারিয়ে যায়। পরে মনটা খারাপ হয়ে থাকে, নিজের ওপরই রাগ হয়।

আপনি কি এমনই একজন? তাহলে জেনে রাখুন, এই ‘সবার মন রাখার’ অভ্যাসের পেছনে থাকতে পারে এক ধরনের মানসিক উদ্বেগ। যাকে ইংরেজিতে বলা হয় ‘অ্যাংজাইটি’। এই উদ্বেগ থেকে জন্ম নেয় মানুষ খুশি করার এক চাপ। যেটাকে মনোরোগ বিশেষজ্ঞরা বলেন ‘পিপল-প্লিজিং’।

সব সময় চাইছেন, সবাই খুশি থাকুক, কেউ রাগ না করে, কেউ কিছু মনে না করে। তাই নিজের না থাকলেও, হ্যাঁ বলে ফেলেন। কেউ কিছু জিজ্ঞেস করলে আগে ভেবে বসেন, না করলে যদি খারাপ ভাবেন! এই ভয়টাই হলো আপনার অজান্তে জন্ম নেওয়া উদ্বেগ।

মনোবিশেষজ্ঞ মনসী কোঠারি বলেন, ছোটবেলা থেকেই কেউ কেউ এমন পরিস্থিতির মধ্যে বড় হয়, যেখানে ভালো ব্যবহার করলেই প্রশংসা মেলে বা ভালোবাসা পাওয়া যায়। ফলে বড় হয়েও তাদের মধ্যে থেকে যায় সেই অভ্যাস। তারা মনে করেন, সব সময় হাসিমুখে হ্যাঁ বলাই ‘ভদ্রতা’। অথচ এর ফলে দিনের পর দিন জমতে থাকে নিজের কথা না বলতে পারার হতাশা আর এক ধরনের মানসিক চাপ।

এমনকি অনেকে আছেন, যারা আড্ডা দেওয়ার পরেও ঘরে ফিরে চিন্তা করেন, ‘আমি কিছু ভুল বলিনি তো?’ আবার কেউ কিছু চেয়ে বসলে, অনেক কিছু বাদ দিয়ে হলেও সেটি করে দেন, শুধু এই ভয় থেকে, ‘না’ বললে হয়তো রেগে যাবে। এভাবে চলতে চলতে একটা সময় নিজের ভেতর জমে ওঠে বিরক্তি, হতাশা, এমনকি ক্ষোভ। সম্পর্কগুলোর ভারসাম্য নষ্ট হয়। কারণ, আপনি শুধু দিচ্ছেন, কিছুই নিচ্ছেন না। দিনশেষে নিজেকে ফাঁকা লাগে।

তবে আশার কথা, এই অভ্যাস থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রথমে বুঝতে হবে, আপনি এমন করছেন কেন। তার পরে ধীরে ধীরে ‘না’ বলার অভ্যাস গড়তে হবে। প্রথমে অস্বস্তি লাগলেও, পরে দেখবেন ভালো লাগছে। মানুষকে খুশি রাখার জন্য সব সময় নিজেকে হারিয়ে ফেলার মানে নেই। নিজের ইচ্ছা, নিজের চাওয়া, এগুলোরও মূল্য আছে।

নিজেকে বোঝা, নিজের প্রতি দয়াশীল হওয়া। আর দরকার হলে পেশাদার কাউন্সেলরের সাহায্য নেওয়াই হতে পারে আপনার মুক্তির পথ। কারণ সবাইকে খুশি রাখতে গিয়ে যদি আপনি নিজে খুশি না থাকেন। তাহলে সেটা কারো জন্যই ভালো নয়। সবার আগে দরকার, নিজের সঙ্গে ভালো থাকা।

তথ্যসূত্র: টাইম নাউ

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর