পোষ্যকে নিয়ে বেড়াতে গেলে মানতে হবে যেসব বিষয়

শীত যেন কোথাও বেড়াতে যাওয়ার মোক্ষম সময়। কিন্তু বাড়ির পোষ্যকে একা রেখে কী করবেন? যদি সঙ্গে নিয়ে যেতে চান, তবে কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০২:১২ পিএম

মানুষ যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। কিন্তু পশুরা সবসময় তা পারে না। তাই তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে, কয়েকটি বিষয় নজরে রাখতে হবে। তবেই আপনি প্রিয় পোষ্যকে নিজের পর্যটন সঙ্গী করতে পারবেন।

প্রাণীটি যখন কারো বাড়িতে লালিত পালিত হয়, তখন সে একই আবহাওয়াতে থাকে। কিন্তু হাওয়া বদলে তার শরীর খারাপ হতে পারে। এ ছাড়াও খাওয়া-দাওয়ার ব্যাপারটাও রয়েছে। তাই পোষ্যকে কোথাও নিয়ে যাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। কারণ তিনিই ভালো বলতে কোথায় নিয়ে যাওয়া যাবে আর কোথায় নয়। হঠাৎ পরিবর্তিত আবহাওয়াতে মানিয়ে নিতে বা রোগের হাত থেকে বাঁচতে ওষুধ ও প্রয়োজনীয় টিকা ডাক্তারই দেবেন। দেশের বাইরে কোথাও গেলে অবশ্যই পোষ্যের হেলথ সার্টিফিকেটও রাখবেন।

প্রিয় পোষ্যর খাওয়াদাওয়ার ব্যপারে সতর্ক থাকতে হবে। ছবি: ফ্রিপিক

পোষ্যকে সঙ্গী করলে যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে তাকে নিয়ে ঘোরা যাবে কিনা জেনে নিন। বিশেষ করে হোটেলে পোষ্যকে নিয়ে যেতে পারবেন কিনা নিশ্চিত হন। পোষ্যের জন্য অতিরিক্ত খরচ, হোটেলে সব ধরনের পোষ্যের প্রবেশের অনুমতি আছে কিনা বা ক্লিনিং ডিপোজিটের টাকা ফেতরযোগ্য কিনা। আবার পোষ্যকে একা রুমে রেখে বের হওয়া যায় কিনা জেনে নিন।

পোষ্যের জন্যও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। তাতে তার নাম, মালিকের নাম ঠিকানা ইত্যাদি থাকবে। বেড়াতে গিয়ে সে যদি কোনোভাবে হারিয়ে যায়, তখন সেই পরিচয়পত্রই কাজে আসবে। চেষ্টা করুন তার নাম, মালিকের নাম, ফোন নম্বর এবং ঠিকানা লিখে কলার কিংবা ট্যাগের সঙ্গে আটকে রাখার।

পোষ্য সব জায়গাতে হেঁটে নাও যেতে পারে। তাই তার জন্য একটি ক্যারিয়ার সঙ্গে নিয়ে নিন। ট্রেন বা গাড়িতেও এই ক্যারিয়ার কাজে লাগবে। অবশ্য বিমানে গেলে তারা নির্দিষ্ট ক্যারিয়ার দিয়ে দেবে।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর