বিমান ভ্রমণে কতটা পারফিউম নেওয়া যায়, জানেন?

আপডেট : ২৭ মে ২০২৫, ১১:০০ পিএম

বিমান ভ্রমণের আগে অনেক যাত্রীর মনেই প্রশ্ন জাগে, কী নেওয়া যাবে, কী ফেলে যেতে হবে, কতটা নেওয়া যাবে। বিশেষ করে পারফিউম, লোশন বা কোলোনের মতো তরল জিনিসপত্র নিয়ে অনেকে দ্বিধায় পড়েন। তবে যেকোনো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ফ্লাইটেই এ ধরনের পণ্য হাতে বহন করার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ।

আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা (আইএটিএ)-এর নিয়ম অনুযায়ী, ক্যাবিন ব্যাগে পারফিউম নেওয়া যাবে ঠিকই, তবে সেটা হতে হবে ১০০ মিলিলিটার বা তার কম পরিমাণের। শুধু পারফিউম নয়, যেকোনো তরল, জেল বা লোশন নিতে হলে তা রাখতে হবে একটি স্বচ্ছ, পুনরায় সিলযোগ্য প্লাস্টিক ব্যাগে, যার সর্বোচ্চ ধারণক্ষমতা ১ লিটার।

এই নিয়ম এত কঠোর কেন? এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। পারফিউম অত্যন্ত দাহ্য, অর্থাৎ এতে সহজেই আগুন ধরে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, একটি ছোট আগুনের সামনে পারফিউম স্প্রে করলে তা মুহূর্তেই বড় অগ্নিকাণ্ডের রূপ নিতে পারে। বিমানের ভেতরে যদি কোনোভাবে আগুন লাগে এবং আশপাশে বেশি পরিমাণে পারফিউম থাকে, তাহলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এমন ঝুঁকি এড়াতেই কেবিন ব্যাগে পারফিউম নেওয়ার পরিমাণ সীমিত রাখা হয়েছে। তবে লাগেজে (চেক-ইন ব্যাগে) তুলনামূলক বেশি পরিমাণে পারফিউম নেওয়ার অনুমতি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)-এর দেওয়া ‘৩-১-১ লিকুইডস রুল’ এখন বিশ্বের বেশিরভাগ এয়ারপোর্টেই অনুসরণ করা হয়। এই নিয়ম অনুযায়ী, যাত্রীরা সর্বোচ্চ ১০০ মিলিলিটার করে তরল বহন করতে পারবেন। সব বোতল রাখতে হবে এক লিটারের একটি প্লাস্টিক ব্যাগে। আর একজন যাত্রী সর্বোচ্চ একটি ব্যাগ বহন করতে পারবেন। কিছু কিছু এয়ারলাইনে নিরাপত্তা চেক-ইনের সময় এসব আলাদা করে দেখাতে বলা হয়। নির্ধারিত সীমার বেশি হলে লাগেজে দিতে হবে কিংবা এয়ারপোর্টেই ফেলে যেতে হবে।

তবে একটু সচেতন হলেই এই জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব। ভ্রমণের জন্য ছোট আকারের ট্রাভেল সাইজ পারফিউম বেছে নেওয়া যেতে পারে। চাইলে সলিড পারফিউম বা রোল-অনও ব্যবহার করতে পারেন। আর যদি সম্ভব হয়, তবে গন্তব্যস্থলে পৌঁছে পারফিউম কেনাও একটা সহজ সমাধান।

তথ্যসূত্র: টাইমস নাউ

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর