৬০ বছরে প্রথমবার ঈদে বন্ধ আল-আকসা মসজিদ

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

ঈদের সকাল মানেই আনন্দ আর প্রার্থনার বিশেষ মুহূর্ত। আর সেই আনন্দ যদি হয় আল-আকসা মসজিদের প্রাঙ্গণে। তবে তার আবহ আলাদা এক অনুভূতি তৈরি করে। প্রতি বছর হাজারো মানুষ ভোর থেকেই এখানে জড়ো হন। একে অন্যকে শুভেচ্ছা জানান, প্রার্থনায় অংশ নেন। পুরো এলাকা যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্য দেখা যায়নি। প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথম ঈদের নামাজের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ। ১৯৬৭ সালের সিক্স ডে ওয়ারের পর এমন ঘটনা আর ঘটেনি। এই বন্ধের ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

কেন গুরুত্বপূর্ণ আল-আকসা?

আল-আকসা মসজিদ অবস্থিত পবিত্র হারাম আল-শরিফ প্রাঙ্গণে। যাকে ‘নোবেল স্যাংচুয়ারি’ নামেও ডাকা হয়। ইসলাম ধর্মে এটি তৃতীয় পবিত্রতম স্থান। শত শত বছর ধরে এটি মুসলমানদের ইবাদত ও তীর্থস্থানের কেন্দ্র।

ঈদের দিন এখানে যে পরিবেশ তৈরি হয়। শুধু ধর্মীয় নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক মিলনমেলাও। পুরোনো শহরের সরু রাস্তায় পরিবারগুলো হেঁটে আসে, দোকানপাট ভোরেই খুলে যায়। আর চারপাশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

‘আল-আকসা’ নামের অর্থ ‘দূরবর্তী মসজিদ’। ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ইসরা ও মিরাজের সময় এই স্থান সফর করেছিলেন। এই ঘটনাটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

প্রায় ৩৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে রয়েছে নামাজের স্থান। এছাড়াও রয়েছে খোলা প্রাঙ্গণ, ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এর কাছেই রয়েছে বিখ্যাত ডোম অব দ্য রক। যার সোনালি গম্বুজ বিশ্বজুড়ে পরিচিত একটি স্থাপনা।

বন্ধ থাকার প্রভাব কী?

আল-আকসা শুধু একটি মসজিদ নয়। এটি কোটি মানুষের বিশ্বাস, ইতিহাস ও পরিচয়ের প্রতীক। তাই এর দরজা বন্ধ থাকলে প্রভাব পড়ে পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ওপর।

ঈদের মতো গুরুত্বপূর্ণ দিনে সেখানে যেতে না পারা অনেকের জন্য গভীর মানসিক ও ধর্মীয় কষ্টের কারণ। একই সঙ্গে এটি দেখায়, কীভাবে একটি ঐতিহাসিক শহরে ধর্ম, রাজনীতি ও সংস্কৃতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।

এই কারণেই আল-আকসা মসজিদের প্রতিটি ঘটনা শুধু স্থানীয় নয়, বরং বৈশ্বিক গুরুত্ব বহন করে।

হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চাইনিজ বারবিকিউ বিরিয়ানি এখন শুধু রেস্টুরেন্টের খাবার নয়। এই সুস্বাদু খাবার ঘরে বানানোও সম্ভব। সঠিক ধাপ মানলেই পাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ ও গন্ধ। শুধু দরকার চিকেন মেরিনেশন, সবজি কাটার কৌশল এবং...
ঈদ মানেই আনন্দ, আড্ডা আর পছন্দের সব খাবারের আয়োজন। তবে কয়েক দিন টানা পোলাও, বিরিয়ানি, কোরমা, কাবাব আর মিষ্টিজাতীয় খাবার খাওয়া। এতে অনেক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ে। পেট ভার লাগা, অরুচি, গ্যাস বা...
ফ্যাশন দুনিয়ায় প্রতি মৌসুমে নতুন নতুন রঙ আসে। এবারও এসেছে। ২০২৬ সালের বসন্তে যে রঙটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে, সেটি হলো ‘টিল’। নীল আর সবুজের মাঝামাঝি এক ধরনের রঙ। দেখতে বেশ শান্ত কিন্তু একই সঙ্গে...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর