সামাজিক মাধ্যমকে নিবন্ধিত করতে আইন করা হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে গুজব বন্ধে আগামীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যমকে নিবন্ধিত করতে আইন করা হবে।’

সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আজ মঙ্গলবার ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। নির্বাচন সামনে রেখে কেউ যেনো অপ্রচার করতে না পারে সেজন্য গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। 

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘বিদেশ থেকে গুজব ছাড়ানো হয় এবং এটি ছড়ানোর জন্য বিএনপি অর্থ ব্যয় করছে। কেউ যদি মনে করেন বিদেশে বসে গুজব ছড়াবেন, তিনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন, সেই সুযোগ নেই।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ালে ডিজিটাল আইনে মামলা হবে। কেউ যদি সত্যিকার অর্থে অপরাধ করে, তার বিচার হবে। তা না হলে এটি বন্ধ হবে না।’

সাংবাদিকতায় ১৭ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছিল তা মুক্ত করাই এই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।  বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ শুক্রবার শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ...
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ আইন হবে সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর