২০ বছরের পুরোনো বাস রাস্তায় কীভাবে, ক্ষোভ কাদেরের

আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:১০ পিএম

বনানী বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ বছরের পুরোনো বাস কীভাবে সড়কে চলাচল করে। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না।

আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭ অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এসব ক্ষোভ প্রকাশ করেন কাদের। কাদের বলেন, ‘দুর্ঘটনা হলে তো কাউকে কেউ কিছু বলে না। শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কী করছে, সবাই আমাকে বলে।’

কাদের বলেন, ‘সিদ্ধান্ত নিলাম—নো হেলমেট, নো ফুয়েল। আজকে থেকে কোনোভাবেই হেলমেট ছাড়া কোন মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।’

কাদের বলেন, ‘ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এগুলো মন্ত্রী নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল ও অটোরিকশা। এক অটোরিকশায় ৭ থেকে ৮ জন থাকে। একটা দুর্ঘটনা হলে অটোরিকশার সকলেই মারা যায়। আর মোটরসাইকেল তো আরেক উপদ্রব।’

কাদের বলেন, সমতল থেকে পাহাড়ে আজকে সুন্দর সুন্দর রাস্তা, এতো রাস্তা হাওয়ার পরও শৃঙ্খলা আসে না। এ নিয়ে কাদের সংশ্লিষ্টদের টিম ওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন। 

এ সময় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান মেয়াদোত্তীর্ণ ও লক্করঝক্কর গাড়িগুলোকে ডাম্পিং নয়, সম্পূর্ণভাবে ধ্বংসের সুপারিশ করেন।

প্রবাসীদের সাথে যেকোনো ধরণের প্রতারণার ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানবপাচারের সাথে যুক্ত কোন...
মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভ্রমণ নয়, বরং ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার পরামর্শক কমিটি করেছে, সেই কমিটির সুপারিশেই জ্বালানি দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে...
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর