পেনশন স্কিম প্রত্যয় পিছিয়ে প্রজ্ঞাপন, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য ঘোষণা করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম কার্যকর হচ্ছে আগামী বছর থেকে। রোববার জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় সাত ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথমে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সভা বসে। সেখানে সবার জায়গা না হওয়ায় পরে টিএসসির অডিটোরিয়ামে বসেন শিক্ষকেরা। রাত পৌনে ১১টা পর্যন্ত চলে এই বৈঠক। পরে শিক্ষক নেতারা জানান, সভায় ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপন পর্যবেক্ষণ করছে শিক্ষক সংগঠনগুলো। যা নিয়ে আগামী চার দিন পর শিক্ষক নেতারা বৈঠক করে নতুন সিদ্ধান্ত দেবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। চার দিন পর আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব। সেখানে যদি আবার কোনো নতুন সিদ্ধান্ত হয় তখন তা আপনাদের জানানো হবে। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে নতুন যে সিদ্ধান্ত এসেছে তা নিয়েও আমরা পর্যালোচনা করব।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা–কর্মচারী হিসেবে যারা ২০২৫ সালের ১ জুলাই বা তার পরে চাকরিতে যোগ দেবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।

এরআগে, গত ১৩ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকেরা। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জন শিক্ষক নেতা এসেছিলেন। তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে একটা বিষয়ে ভুল–বোঝাবুঝি মিটেছে। অচিরেই সমস্যার সমাধান হবে।

শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সাংগঠনিকভাবে ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে শিক্ষকদের সব দাবি  চট করে মানা যাবে না, সরকারেরও যুক্তি আছে।

‘প্রত্যয়’ বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার পর কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ধারাবাহিকতায় আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি করা হয়েছে। তা গেজেট আকারে পাশ হতে কিছুটা সময় লাগছে। জনবল নিয়োগের পাশাপাশি, কিছু নির্মাণ কাজ এখনও চলছে। তাই উদ্বোধনে একটু সময় লাগছে। তবে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর