ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা-কর্মীরা

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০১:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের কক্ষ ভাঙচুর করেছেন। কাউকে কাউকে বের করে দেওয়া হয়েছে হল থেকে। কক্ষ থেকে ফেলে দেওয়া হয়েছে জিনিসপত্রও। 

আজ বুধবার সকাল ৭টার পর থেকে হলটিতে অস্থিরতা শুরু হয়। মূলত সকালে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে শোডাউন দিলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, হলের ভেতরে একত্রিত হয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের হলের বিভিন্ন তলা থেকে নিচে নামতে বাধ্য করেন তাঁরা। পরে ছাত্রলীগ নেতা- কর্মীদের হল থেকে বের করে দিয়ে তাঁদের কক্ষ তছনছ করা হয়। কক্ষের বাইরের বারান্দা দিয়ে ফেলে দেওয়া হয় জিনিসপত্র। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে স্থায়ীভাবে সকল ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার ভোরে হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বুধবার ভোর থেকে হলটিতে বেশ কয়েকদফা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হলে শিক্ষার্থীদের কক্ষ ভাংচুরের ঘটনাও ঘটে।

আরও পড়ুন:

জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারীরা দুই পর্বের অনুমতি পেলেও এখন পর্যন্ত অনুমতি মেলেনি মাওলানা সাদের অনুসারীদের। টঙ্গী মাঠ ছাড়া অন্য কোথাও...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের...
ঢাকায় নিজের ভোটার এলাকা পরিবর্তন করলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হলেন সাবেক অন্তর্বর্তী সরকারের...
৬১ বছরেও কোনো কাঠামোগত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ভবনের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তারা। ফলে, চরম আতঙ্কে রোগী ও চিকিৎসকরা।...
শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫; আর তাদের জন্য শিক্ষক ১৩ জন ও কর্মচারী ৪ জন। এই চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনুপস্থিতি ও দুর্বল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর