বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৪২ পিএম

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ বাতিল করায় এবং উদ্ভূত সহিংস পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংকটে চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ আগস্ট) অনলাইন প্লাটফর্মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির সভাপতিত্বে ও মহাসচিবের সঞ্চালনায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রত্যয় স্কিমে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করা হয়। 

শিক্ষকদের আরও দুটি দাবি (স্বতন্ত্র পে-স্কেল ও সুপার গ্রেড) পূরণের ইতিবাচক আশ্বাস দেওয়ায় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার প্রতি ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি দেশে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে ও রাষ্ট্রীয় সংকটে চলমান আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশ্বাস মোতাবেক স্বতন্ত্র পে-স্কেল এবং সুপার গ্রেডের দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও ফেডারেশন আশা প্রকাশ করে।

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা।

অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
বর্তমান সরকার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
ঠিক দুই বছর আগে এই দিনে, তুমুল গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দুর্নীতি, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের।...
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে। আজ বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
লোডিং...

এলাকার খবর