লেবানন থেকে দেশে ফিরছেন ১১৯ বাংলাদেশি

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১১:১৯ পিএম

লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় দেশে ফেরত আসছেন ১১৯ জন বাংলাদেশি। এর মধ্যে ২০ অক্টোবর রোববার বৈরুত থেকে প্রথম দফায় রওনা দিবেন ৫৪ জন যার মধ্যে ৭ জন শিশু রয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় দেশে আসার কথা রয়েছে তাদের।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বৈরুত থেকে বিমানযোগে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সোমবার সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

এদিকে, আগামী ২২ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় দফায় ৬৫ জন ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। যাদের মধ্যে দুই জন শিশু রয়েছে। আগামী ২৩ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে তারা।

লেবাননের বৈরুতের দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। 

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের নিরাপদে দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে...
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার থেকে আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। প্রথম দিন যারা আবেদন করেছেন, তারা আগামী ১৫ অক্টোবর থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর