৪ আগস্টের পর ৪০ মাজারে ৪৪ হামলা: পুলিশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

গত ৫ মাসে সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার পুলিশ বিভাগের দেওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০টি ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারেই চারবার হামলা হয়েছে।

পুলিশ আরও জানায়, গত ৪ আগস্ট থেকে সংঘটিত ৪৪টি হামলার ঘটনার সবকটিতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন থানায় ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

এসব ফৌজদারি মামলায় ২৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ছাড়া দুটি নিয়মিত মামলায় ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলমান রয়েছে।

৪ আগস্টের পর সারা দেশের ৪০ মাজারে ৪৪ হামলা হয়েছে। ফাইল ছবিআইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ বিভাগ বলেছে, সারা দেশের মাজার ও দরগাহের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি সকল সংক্ষুব্ধ ব্যক্তিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করেছে।

পুলিশ আরও জানায়, এসব হামলা বন্ধে ও উদ্ভূত সমস্যা সমাধানে স্থানীয় বিরুদ্ধ পক্ষগুলোর সঙ্গে শান্তি সভা করা হয়েছে। এ ছাড়া সাধারণ জনগণ ও ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক কমসূচির ওপর জোর দিয়েছে কমিউনিটি পুলিশ।

অন্তর্বর্তী সরকার মাজারে যেকোনো ধরনের হামলা প্রতিহতের ব্যাপারে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে সকল পুলিশ ইউনিটকে কঠোরভাবে মামলা তদন্ত এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশজুড়ে পুলিশ সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সদরদপ্তর। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।  
পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয় বরং পুলিশ হবে জনগণের  বন্ধু– এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্নীতিমুক্ত থেকে জনবন্ধু হিসেবে...
গুমের সাথে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টা যারা করেছিল, তারা বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ শনিবার সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের...
আওয়ামী লীগ আমলের র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি। তাদের সাথে ছিলেন প্রসিকিউটর ও আসামিদের আইনজীবীরা। কয়েকদিন পর ডিজিএফআইয়ের আয়নাঘরেও যাবেন তারা।
হাইকোর্টের রায়ের ১০ বছর পর এবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি চলছে। রোববার পেপারবুক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সর্বোচ্চ...
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লোডিং...

এলাকার খবর