স্বর্ণ পাচারের নতুন রুট মদিনা-জেদ্দা: ঢাকা কাস্টমস

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম

স্বর্ণ পাচারের নতুন রুট হিসেবে সৌদি আরবের মদিনা ও জেদ্দাকে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউজের কমিশনার মুহম্মদ জাকির হোসেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্প্রতি এ ঘটনায় একজন হাজীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

মুহম্মদ জাকির হোসেন জানান, গত অর্থবছরে প্রায় ২০৫ কোটি টাকা মূল্যের ১৭০ কেজি স্বর্ণ আর ২৩৪ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়া থেকে ঘাস কাটার যন্ত্র আনেন এক প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে সন্দেহ হয় কাস্টমস প্রিভেন্টিভ টিমের।

এরপর ওই প্রবাসীর সামনেই ভাঙা হয় মেশিনটিকে। পাওয়া যায় দেড় কেজি স্বর্ণ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

কাপড়ে আটা দিয়ে লাগিয়ে আমিরাত থেকে স্বর্ণের গুড়া আনেন আরেক যাত্রী। পরে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

প্রতিদিন ১০০ গ্রাম করে প্রায় ৪০ কেজি স্বর্ণ বৈধভাবে ঢোকে বাংলাদেশে। এর বাইরে নানা কৌশলে স্বর্ণের তসবিহসহ অবৈধভাবে দেশে আনা হচ্ছে নানান ধরনের পণ্য।

ঢাকা কাস্টম হাউজের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, ‘তারা কাপড়ে করে নিয়ে আসে। প্রথমে এটাকে লিক্যুইড করে কাপড়ের এক লেয়ারে দেয়, আরেকটা লেয়ার ওপরে রাখে। এতে ভেতরে থাকা গোল্ড আর দেখা যায় না। পরে এটা দিয়ে জামা বানায়। সব যাত্রীকে তো আর বডি স্ক্যান করা হয় না।’

সমস্যা সংকটে পাচারকারীদের চিহ্নিত করে তাদের ছবি দুবাই ও মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেওয়ায় সংকট কমছে কিছুটা।

মুহম্মদ জাকির হোসেন বলেন, ‘২৩৪ কোটি টাকার পণ্য আটক করেছি ১ বছরে। গত জুন থেকে এই জুন পর্যন্ত। এটা ধীরে ধীরে কমে আসছে। যেমন আমরা গত বছরের নভেম্বর আটক করেছিলাম ৩৫ কোটি, সেটা কমতে কমতে গত জুনে এসেছে ১ কোটি।’

এছাড়া অল্প সময়ের মধ্যে বারবার ভ্রমণকারীদেরও রাখা হয়েছে নজরদারিতে। বসানো হচ্ছে এআই বেসড ক্যামেরা ও স্ক্যানার। এছাড়া পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তিন কাস্টমস কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল...
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অভ্যর্থনা...
জুয়া ও মাদক দমন করলে বেশিরভাগ অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর