উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সাহিত্যিক অধ্যাপক বদিউর রহমান আর নেই। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বদিউর রহমানকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বদিউর রহমানের মৃত্যুতে গভীর প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয় অধ্যাপক বদিউর রহমানের মরদেহ। সেখানেই শ্রদ্ধা জানানো হয় তঁর মরদেহের প্রতি।

উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোনো বিষয়ে সবসময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন অধ্যাপক বদিউর রহমান। শারীরিকভাবে বিদায় নিলেও যে আদর্শের বীজ তিনি বোপণ করে গেছেন সেটিকে ধারণ করেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় উদীচী আজীবন কাজ করবে।’

বদিউর রহমান ১৯৭২ সাল থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি।  সরকারি কলেজে অধ্যাপনা শেষে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।

কবি আল মুজাহিদী ছিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে যা...
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে এসে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তিনি। সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী প্রণয়...
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
বিয়ে বিচ্ছেদের আগেই নতুন বিয়ের অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মুসা ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারেক রহমান। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইএক্স সূচক কমেছে ২১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি টাকা। এসময় ৭৫ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক...
লোডিং...

এলাকার খবর