আজ বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৭ এএম

আজ ১৫ আগস্ট, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য এই হত্যাকাণ্ড করেন। তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় তাঁরা বেঁচে যান।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দিবসটিতে সরকারি ছুটি বাতিল করে। এর আগেই অবশ্য গত ৫ আগস্ট দেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং লুট করা হয় নানা ঐতিহাসিক স্মারক।

পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ভারতে অবস্থান করা শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও হত্যা করা হয় তাঁর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, তাঁর স্ত্রী সুলতানা কামাল, মেঝ ছেলে শেখ জামাল, তাঁর স্ত্রী রোজী জামাল, ছোট ছেলে শেখ রাসেল এবং ছোট ভাই শেখ আবু নাসেরকে।

ওই রাতে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের পাশাপাশি শেখ ফজলুল হক মণি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাসাতেও আক্রমণ হয়। নিহত হন শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ১৪ বছর বয়সী মেয়ে বেবী, ১২ বছরের ছেলে আরিফ, চার বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাত, ভাগনে আবদুল নইম খান রিন্টু, তিন অতিথি এবং চারজন গৃহকর্মী।

গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর