ইসরায়েলের কারাগারে কেমন ছিলেন, জানালেন শহিদুল আলম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

গাজা অভিমূখী নৌবহরে ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আজ শনিবার বিকেলে রাজধানীর দৃকগ্যালারি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নানা অভিজ্ঞতা তুলে ধরেন। 

শহিদুল আলম বলেন, ‘৫০ জনের বেশি ইসরায়েলি সেনা এসে অপহরণ করে। অপহরণের পর তীরে নিয়ে নির্যাতন চালায়। করা হয় মানসিক অত্যাচার। হামাসের এজেন্ট অভিযোগ এনে গুলি কারার হুমকি দেয় আমাদের। গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে‌। লোহার বিছানায় ঘুমাতে হতো।’

তিনি বলেন, ‘সুমুদ ফ্লোটিলায় কোনো ইলেক্ট্রনিক/ব্রডকাস্টিং মিডিয়া যায়নি। যেকোনো যুদ্ধাবস্থায় সাংবাদিক এবং গণঅধিকার কর্মীদের অবাধে প্রবেশাধিকার থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী কাউকে যেতে দেয়নি।’

এই আলোকচিত্রী আরও জানান, সুমুদ ফ্লোটিলা ত্রাণ দেওয়ার জন্য নয় বরং ইসরায়েলি বাহিনীর অবরোধ ভাঙ্গাই ছিল প্রধান উদ্দেশ্য। ৭ অক্টোবর গাজায় পৌঁছালে সুমুদ ফ্লোটিলাকে হামাসের সমর্থক বলে অবহিত করা হতো। তাই ৮ অক্টোবর পৌঁছানোর পরিকল্পনা করা হয়। ইসরায়েলি হামলার ব্যাপারে আগে থেকেই আশঙ্কা ছিল। এ জন্য ট্রেনিংও দেওয়া হয়েছিল তাঁদের।

অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম গাজা যুদ্ধের বিষয়ে বিতর্কিত ভূমিকা রাখায় নিন্দা জানান শহিদুল আলম। বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন তিনি।

মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর