আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার মাগুরায় মাগুরা-ঢাকা রোড নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রেস সচিব বলেন, ‘গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

শফিকুল আলম বলেন, ‘জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।’

জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ, অধিকাংশ দলই একমত পোষণ করে স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য আছে। এর বাইরে সব বিষয়ে তারা একমত।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

আওয়ামী লীগ সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।’

‘না ভোট’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘‘যদি কোথাও একজন প্রার্থী থাকে, তবে সেখানে ‘না ভোট’ হবে। এটি আরপিওতে উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কারও নির্বাচিত হওয়ার সুযোগ নেই।”

জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। ওই নির্বাচনের ফল প্রকাশ ও তাঁর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে আর বাধা নেই।
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয়...
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর