মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঢাকায় পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর কিছুক্ষণ আগে মা খালেদা জিয়াকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তারেক রহমান। 

উল্লেখ্য, তাঁর আগমন উপলক্ষ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতা–কর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে লাখো মানুষের ঢল পেরিয়ে বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা সমাবেশস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তাঁকে মঞ্চে দেখে অপেক্ষমাণ দলের লাখো নেতা-কর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেক নেতা-কর্মীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি 'আই হ্যাভ অ্যা ড্রিম' কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 'আমি আজ বলতে চাই, আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তবে গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি পাশে থাকেন, তবে আমি আমার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।' 

উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গুলশান এভিনিউয়ে নিজের বাসভবনে যাবেন। 

৩০০ ফিট এলাকা থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের যাবেন।

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২১
মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর