ভোটার হতে নিবন্ধন করলেন তারেক রহমান

ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর ১টায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন সম্পন্ন করেন তিনি।

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর ১টায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন সম্পন্ন করেন তিনি।

তারেক রহমান ভোটার হচ্ছেন ঢাকা– ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের। ভোটার হওয়ার জন্য এর আগে অনলাইন ফরম পূরণ করেন তিনি।

তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। দুপুরে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে ইসিতে এসে নিবন্ধন সম্পন্ন করেন জাইমা।

ভোটার হতে নির্বাচন কমিশনে ছবি তোলেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
নির্বাচন কমিশন জানিয়েছে, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

এর আগে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান।

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৬
ভোটার হতে নিবন্ধন করলেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর