মায়ের কফিনের পাশে কোরআন তেলওয়াত করলেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিনের পাশে পবিত্র কোরআন তেলওয়াত করলেন তাঁর ছেলে তারেক রহমান। বুধবার সকালে গুলশানে তাঁর বাসায় মায়ের মরদেহ পৌঁছানোর পর তিনি কোরআন তেলওয়াত করেন। 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিনের পাশে পবিত্র কোরআন তেলওয়াত করলেন তাঁর ছেলে তারেক রহমান। বুধবার সকালে গুলশানে তাঁর বাসায় মায়ের মরদেহ পৌঁছানোর পর তিনি কোরআন তেলওয়াত করেন।

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর একটি ভিডিও শেয়ার করা হয়। এতে তাঁকে কোরআন তেলওয়াত করতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এরআগে সকাল ৯টা ১৭ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এখানে নেতা–কর্মী ও স্বজনেরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সকাল পৌনে ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি রওনা হয়। কড়া নিরাপত্তায় নেওয়া হয় গাড়ি।

খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিল তাঁর মরদেহ। তবে শেষ পর্যন্ত নেওয়া হয় গুলশানে তাঁর ছেলের বাসায়। তারেক রহমানের বাসার পাশেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজা।

খালেদা জিয়ার মরদেহ যাবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা হবে বাদ জোহর বেলা ২টার দিকে। জানাজার পর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন হবে খালেদা জিয়ার মরদেহ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমহিত করা হবে।

৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯
মায়ের কফিনের পাশে কোরআন তেলওয়াত করলেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর