উস্কানির মুখেও ধীর-শান্ত থাকতে হবে: তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

আধিপত্যবাদীদের ষড়যন্ত্র এখনও চলছে জানিয়ে সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় নিজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আধিপত্যবাদীদের গুপ্তচররা ষড়যন্ত্র করছে। আমাদের ধৈর্য ধরতে হবে। আজকে এখানে যে কেন্দ্রীয় নেতারা আছেন, কিংবা এর বাইরে যে নেতারা আছেন, সবাই মিলে এই দেশকে জনগণের প্রত্যাশিত দেশ হিসেবে গড়তে চাই। যে কোনো মূল্যে আমাদের শান্তি রক্ষা করতে হবে। উস্কানির মুখে ধীর-শান্ত থাকতে হবে। আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ থেকে রক্ষা করা হয়েছিল। পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রসহ খেটে খাওয়া মানুষ তাদের অধিকার ছিনিয়ে আনে। এরপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি।’

তারেক রহমান বলেন, ‘চব্বিশে ছাত্রসহ সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে ৫ আগস্ট স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তারা চায়, যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এখানে যেমন পাহাড়ের মানুষ আছে, সমতলের মানুষও আছে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। সকলে মিলে এমন দেশ গড়ে তুলব, যার স্বপ্ন একজন মা দেখেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। একজন শিশু বা বৃদ্ধ যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরে আসতে পারে।’

আগামীতে ‘নবী করিমের (সা.) ন্যায়পরায়ণতার আলোকে’ দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘এখান থেকে আমার মায়ের কাছে যাব। একটি মানুষ, যে এই দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। তাঁর সাথে কী হয়েছে, আপনারা অবগত আছেন। সন্তান হিসেবে তাঁর জন্য আপনাদের কাছে দোয়া চাইব। আমার মন পড়ে আছে সেই হাসপাতালের বিছানার পাশে। কিন্তু তিনি যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এজন্য আগে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এখানে দাঁড়িয়েছি।’

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, ‘আমাদের আজকে নিশ্চিত করতে হবে, যে কোনো মূল্যে এই দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে। বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে। নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে।’

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১০
উস্কানির মুখেও ধীর-শান্ত থাকতে হবে: তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর