আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি: তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় নিজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি।’

তারেক রহমান তাঁর বক্তৃতায় বলেন, ‘মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে—আই হ্যাভ অ্যা ড্রিম। আমি আজ বলতে চাই, আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তবে গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি পাশে থাকেন, তবে আমি আমার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।’

সকালে ঢাকায় পৌঁছানোর পর লাখো মানুষের ঢল পেরিয়ে বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা সমাবেশস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাঁকে মঞ্চে দেখে অপেক্ষমাণ দলের লাখো নেতা-কর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন।

উপস্থিত জনতা তারেক রহমানকে দেখে নানা স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলে। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেক নেতা-কর্মীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩
আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই কান্ট্রি: তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর