তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

অবশেষে অবসান হচ্ছে নেতাকর্মী-সমর্থকদের অপেক্ষার

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনযাপনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের লাখো নেতাকর্মী-সমর্থকের অপেক্ষার অবসান হচ্ছে। তবে, বুকে চেপে বরণ করে নিতে পারছেন না অসুস্থ মা খালেদা জিয়া। 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনযাপনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের লাখো নেতাকর্মী-সমর্থকের অপেক্ষার অবসান হচ্ছে। তবে, বুকে চেপে বরণ করে নিতে পারছেন না অসুস্থ মা খালেদা জিয়া।

রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও প্রায় ১৭ বছর ধরে লন্ডনের লিভারপুলের বাসায় নির্বাসিত জীবন তারেক রহমানের। সেখান থেকেই পরিচালনা করেছেন দল।

নির্বাসিত জীবনে লন্ডনেই জন্ম নেয় নতুন রাজনৈতিক বাস্তবতা। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ভিডিও কনফারেন্স আর ভার্চুয়াল বৈঠকেই চলে রাজনীতির দিক-নির্দেশনা।

দেশে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন সব কিছুতেই ভার্চুয়ালি যুক্ত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেন তারেক রহমান। চব্বিশের গণ–অভ্যুত্থানেও শুধু নিজ দলই নয়, আন্দোলনরত সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তিনি।

এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৭ সালের ৭ মার্চ দুদকের মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। আরও ১৩টি মামলা করে বিচারের সম্মুখীন করা হয়। এরপর একে একে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয় ৭৫টি।

মামলা চলাকালে রিমান্ডে নিয়ে তাকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠে। খুবই অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। সেই থেকেই পরিবার নিয়ে তাঁর লন্ডনে অবস্থান।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে প্রায় ৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। প্রায় ২ মাস একসঙ্গে থাকার পর দেশে ফেরেন খালেদা জিয়া।

রাজনীতির শুরু ১৯৯১ সালের নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে। এরপর ১৯৯৬ ও ১৯৯৭ সালের নির্বাচনেও সক্রিয় ভূমিকা পালন করেন তারেক রহমান। ২০০১ সালে বিএনপির বিজয়ে তাঁর অবদান বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ দিয়ে।

২০০৩ সালে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা ও ২০০৫ সালে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সভা করে তারেক রহমান দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেন। 

টাইমলাইন: তারেক রহমানের প্রত্যাবর্তন
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৩
২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯
অবশেষে অবসান হচ্ছে নেতাকর্মী-সমর্থকদের অপেক্ষার
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর