আমেরিকা থেকে কাঁচামাল আমদানির শর্তে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

আমেরিকার সাথে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গতকাল ওয়াশিংটনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহুল প্রতীক্ষিত এই বাণিজ্যিক আলোচনায় আমেরিকার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস করা এবং নতুন বাজার সুবিধা পাওয়ার পথও প্রশস্ত হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে ২০ শতাংশ 'পাল্টা শুল্ক' (রেসিপ্রোকাল ট্যারিফ) প্রদান করতে হয়। ড. খলিলুর রহমানের অনুরোধের প্রেক্ষিতে অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার এই শুল্কের হার কমিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উত্থাপন করতে সম্মত হয়েছেন।

বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পোশাক ও বস্ত্র খাতের জন্য প্রস্তাবিত নতুন একটি বিশেষ প্রকল্প বা প্রেফারেন্সিয়াল স্কিম। এই প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা (কটন) এবং কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার) আমদানি করে, তবে তার বিনিময়ে সমপরিমাণ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।

এছাড়া, আমদানিকৃত কাঁচামালের সমপরিমাণ (বর্গমিটারের ভিত্তিতে) তৈরি পোশাক মার্কিন বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানি করার সুযোগ পাবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই 'বিনিময় প্রথা'র ফলে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরা যেমন লাভবান হবেন, তেমনি মার্কিন তুলা উৎপাদনকারীদের সাথেও একটি কার্যকর সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেন) তৈরি হবে।

এই চুক্তির ফলে মার্কিন মুলুকে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর বিদ্যমান পারস্পরিক শুল্কহার ২০ শতাংশ থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  অর্থাৎ, মার্কিন কাঁচামাল ব্যবহারে দেশটিতে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুসংহত হবে। 

বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে তা বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এটি কেবল রপ্তানি আয় বাড়াবে না, বরং বাংলাদেশের তৈরি পোশাক খাতে আরও বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং মার্কিন কাঁচামাল আমদানির মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে ভারসাম্য আসবে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর