জনপরিসরে দেওয়া প্রথম বক্তব্যে যা বললেন জাইমা রহমান  

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

মতাদর্শ ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও আলোচনাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সবার মধ্যেই দেশের জন্য কিছু করার মানসিকতা থাকা উচিত বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীতে জাতি গঠনে নারী শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা ফোরাম। যেখানে দেশের মাটিতে প্রথমবার জনপরিসরে আলোচনায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বক্তারা নারী উন্নয়নে বাধা, অর্থনৈতিক ক্ষমতায়নের অভাব, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের কথা তুলে ধরেন।

জাইমা রহমান বাংলাদেশের পলিসি লেভেলে এটিই তাঁর প্রথম বক্তব্য জানিয়ে বলেন, ‘আমি এমন কেউ নই, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।’

উন্নয়ন যাত্রায় নারীদের না রাখলে কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না বলে মন্তব্য করেন জাইমা রহমান। পুরুষের জন্য তৈরি নীতিগুলোকে নারীবান্ধব করে সাজাতে হবে বলেও মনে করেন তিনি।

নারীদের অগ্রগতিতে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন জাইমা রহমান।

আলোচকদের মধ্যে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মেয়েদের ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’ বা ব্যাংকিং খাত থেকে ঋণ ছাড় পাওয়ার ক্ষেত্রে এর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলোর কথা তুলে ধরেন। ‘মেয়েদের এই অ্যাকসেস টু ফাইন্যান্স অর্থাৎ অর্থ পেতে বাধার সৃষ্টি করে। প্রথমেই আসে যে, অর্থটা যে দিবে তাকে, তার পেছনে ব্যাংকের যে আনুষ্ঠানিক নিয়ম-কানুনগুলো থাকে, কোল্যাটেরাল কী থাকে, মর্টগেইজ কী থাকে…মেয়েদের ক্ষেত্রে সেগুলো থাকে না’, বলেছেন ড. ফাহমিদা খাতুন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতি নয়, মুক্ত বাজার অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ জরুরি।

উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ...
৩ মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক সমাবেশের মাধ্যমে এই কার্যক্রম উদ্ভোবন করেন তিনি।
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চুতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা...
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর