পাহাড় থেকে পড়ে আহত হাতিটির চিকিৎসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

আতিকুর রহমান বলেন, ‘ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইট্যংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয় এবং হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।’

আহত সেই হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: পিএমওআজ শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়ালেরঘোনা এলাকায় হাতিটি এ দুর্ঘটনার শিকার হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজখবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত দুর্ঘটনাস্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকের ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসনের সবাই মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন। হাতিটির পেছনের দুটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।’

দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক নজরদারি করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে দেশে আরও ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। এছাড়া উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ, স্বাস্থ্যখাতে প্রায় ৭০ হাজার কোটি টাকার বরাদ্দ এবং ৫...
সারাদেশে ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি...
জলবায়ু পরিবর্তনের প্রভাব আর আশঙ্কা নয়, বাংলাদেশ এখন সেই বাস্তবতার মুখোমুখি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ৮০০ কোটি টাকার একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে সরকার। পিপিআরসির আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, এই খাতকে শুধুমাত্র শিল্প বা সাংস্কৃতিক...
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
ভিয়েতনামে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন পর্যটক নিহত হয়েছেন। এঁদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের সবাই ভারতের নাগরিক।
লোডিং...

এলাকার খবর