ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যাপ্রাচ্যে সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যৌথ হামলা চালিয়েছে ইরানে। এ কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বাতিল করা হয়েছে মধ্যপ্রচ্যগামী সব ফ্লাইট।
এদিকে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সব ফ্লাইট স্থগিতেন এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করে এই এয়ারলাইনস।



