প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকার তথ্য চেয়েছে ধর্ম মন্ত্রণালয়

২০২৬ সালের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও মেনিনজাইটিস–ইনফ্লুয়েঞ্জা টিকার রিপোর্ট ৬ মার্চের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ১০ মার্চের মধ্যে ই-হেলথ সার্টিফিকেট প্রদান করা হবে।

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

এ বছর হজে যাওয়ার জন্য নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকার রিপোর্ট চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৬ মার্চের মধ্যে এই রিপোর্ট পাঠাতে হবে প্রবাসী হজযাত্রীদের। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সালের হজে অংশ নিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের নিজ নিজ অবস্থানরত দেশের নির্ভরযোগ্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে মন্ত্রণালয় নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়ার রিপোর্টের প্রমাণ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে তা আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল ([email protected] অথবা [email protected]) এবং সংশ্লিষ্ট হজ এজেন্সির কাছে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এজেন্সিকে নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা প্রস্তুত করে তাতে লিড এজেন্সির প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়ার রিপোর্টের প্রমাণ প্রিন্ট করে আগামী ৮ মার্চের মধ্যে পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে।

সরকারি মাধ্যমে নিবন্ধিত প্রবাসী হজযাত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে। তারা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণ এবং অঙ্গীকারনামা স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইলের পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠাবেন।

দাখিল করা রিপোর্ট ও অঙ্গীকারনামা পর্যালোচনার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্ধারিত চিকিৎসক আগামী ১০ মার্চের মধ্যে ই-হজ সিস্টেমে তথ্য অন্তর্ভুক্ত করে ই-হেলথ সার্টিফিকেট প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া আগামী ১১ মার্চের মধ্যে সৌদি আরবের নুসুক মাসার সিস্টেমে সব হজযাত্রীর ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
লোডিং...

এলাকার খবর