শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর 

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার।

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি অনলাইনে প্রকাশ করা হয়।

রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এই দুই আসামি পলাতক।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সবশেষ গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি জোট। 

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার পর কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ধারাবাহিকতায় আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর